
শাহজালাল সুজন
সেই কবে থেকে তোমারই পথ পানে চেয়ে
দ্যুলোক হতাশার চোখে দাঁড়িয়ে আছি,
শুভ্র মেঘের টোল খাওয়া আঁচলের ভাঁজে
দিঠির পৃষ্ঠে লিখেছি কত কাব্য।
অশ্রুর বিষাদে তুষারের মতো ঝরেছে
অব্যক্ত মনের কাটা অক্ষরে__
খন্ডিত প্রলয় ছন্দ।
বেমালুম নিজেকে গিয়েছি ভুলে শতবার
নীলাভের রং তুলির ছটায়,
খুলে দিয়েছি পাঁজরের সবকটা জানালা
কখন দিবে মন আকাশে উঁকি।



