
আন্তর্জাতিকপ্রধান খবর
মস্কো শাটডাউন
রাশিয়ার রাজধানী মস্কোতে সব ধরনের রেস্টুরেন্ট, বার, পার্ক ও দোকানপাট বন্ধ ঘোষণা করা হয়েছে।
এ সময়ে শুধু নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান ও ফার্মেসি খোলা থাকবে।
গত দুইদিনে দেশটিতে রেকর্ড সংখ্যক করোনাভাইরাসের রোগী শনাক্ত করার পর এ সিদ্ধান্ত নিল সরকার।
রাশিয়ায় গত ২৪ ঘণ্টায় ১২৪ জন করোনাভাইরাসের রোগী শনাক্ত হয়েছে।
এই নিয়ে দেশটিতে মোট করোনা আক্রান্তের সংখ্যা ৮৪০ জন, যাদের মধ্যে মারা গেছেন ৩ জন।
এছাড়া এয়ারলাইন্স ও চার্টার্ড ফ্লাইটসহ সব ধরনের আন্তর্জাতিক ফ্লাইট বন্ধ করেছে ক্রেমলিন। তবে রাশিয়ান নাগরিকদের ফিরিয়ে আনা ফ্লাইটগুলো চালু থাকবে।♦
দ্য গার্ডিয়ান



