
প্রধান খবরবাংলাদেশ
মহাজোট ২৮৮, ঐক্যফ্রন্ট ৭
রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট: একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষে ফলাফল প্রকাশিত হয়েছে। নির্বাচন কমিশন থেকে পাওয়া মোট ২৯৮টি আসনের মধ্যে আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোট পেয়েছে ২৮৮টি আসন। এর মধ্যে আওয়ামী লীগ ২৫৯, লাঙ্গল-২০, জাসদ-২, ওয়ার্কার্স পার্টি ৩, বিকল্পধারা-২, তরিকত ফেডারেশন-১, জাতীয় পার্টি (জেপি-মঞ্জু)-১। এছাড়া বিএনপি নেতৃত্বাধীন জাতীয় ঐক্যফ্রন্ট পেয়েছে ৭টি আসন। এর মধ্যে বিএনপি ৫টি এবং গণফোরাম ২টি আসন। স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন ৩টি আসন। ৩শ’ আসনের মধ্যে গাইবান্ধা-৩ ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের নির্বাচন স্থগিত রেখেছেন নির্বাচন কমিশন।
সোমবার (৩১ ডিসেম্বর) ভোর ৪টায় আগারগাঁও নির্বাচন ভবনে সংবাদ সম্মেলনে এই নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।
আওয়ামী লীগ ২৫৯ আসন পাওয়ায় একক সংখ্যা গরিষ্ঠতা অর্জন করেছে। এর ফলে টানা তৃতীয় বারের মতো সরকার গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ।
এর আগে ২০০৮ সালের ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত নবম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ ২৩০টি আসনে জয়লাভের মাধ্যমে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেয়ে সরকার গঠন করে। এরপর ২০১৪ সালের ৫ জানুয়ারি অনুষ্ঠিত হয় ১০ম জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন আওয়ামী লীগ ২৩২টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে।



