খেলা

মহিলাদের এশিয়া কাপে ভারতকে ৭ উইকেটে হারাল বাংলাদেশ

রূপসী বাংলা ডেস্ক:মহিলাদের এশিয়া কাপে তাইল্যান্ড ও মালয়েশিয়ার বিরুদ্ধে সহজ জয় পাওয়ার পর আজ বাংলাদেশের বিরুদ্ধে সাত উইকেটে হেরে গেল ভারতীয় দল। যদিও এই হারের পরেও লিগ টেবলের শীর্ষেই আছে ভারতীয় দল। তিন ম্যাচ খেলে ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা তিন দলেরই পয়েন্ট চার। তবে রান রেটে এগিয়ে ভারত।

বাংলাদেশের বিরুদ্ধে এই ম্যাচে ভারতের ব্যাটসম্যানরা ভাল পারফরম্যান্স দেখাতে পারেননি। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪১ রান করে ভারতীয় দল। অধিনায়ক হরমনপ্রীত কউর সর্বোচ্চ ৪২ রান করেন। দীপ্তি শর্মা ৩২ ও পূজা বস্ত্রকর ২০ রান করেন। বাংলাদেশের হয়ে ৩ উইকেট নেন রুমানা আহমেদ।

১৪২ রানের টার্গেট তাড়া করতে নেমে ১৯.৪ ওভারেই ৩ উইকেট হারিয়ে জয় তুলে নেয় বাংলাদেশ। ৫২ রানে অপরাজিত থাকেন ফরজানা হক। রুমানা আহমেদ অপরাজিত ৪২ ও শামিমা সুলতানা ৩৩ রান করেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension