
লুৎফুর রহমান চৌধুরী
সবুজ ঘাসের বুকে দেখো
নীহার আছে জমে
মাথা নিচু করে ওরা
ডাকে দমে দমে।
কান্না ওদের কেউ শোনে না
লড়াই করে বাঁচে
সকাল বেলা খোকা খুকি
তাদের গায়ে নাচে।
উদাম গায় দাঁড়িয়ে থাকে
সূর্য দেখার জন্য
পশুরা সব চিবিয়ে খেয়ে
বুকটা করে শূন্য।
সুখের ঘরে দুখের বাঁশি
বাজে দিবানিশি
কষ্ট গুলো মেনে নয় ওরা
মলিন মুখে হাসি।



