বিনোদন

মারা গেছেন কিংবদন্তি চলচ্চিত্র নির্মাতা জ্যঁ লুক গদার

ফরাসি নিউ ওয়েব সিনেমার জনক, প্রভাবশালী পরিচালক ও খ্যাতিমান চলচ্চিত্র সমালোচক জ্যঁ লুক গদার আর নেই। এই কিংবদন্তির বয়স হয়েছিল ৯১ বছর। ফ্রান্সের সংবাদপত্র লিবারেশনের বরাতে জ্যঁ লুক গদারের মৃত্যুর খবরটি জানিয়েছে হলিউড রিপোর্টার।

সাত দশকের দীর্ঘ ফিল্ম জীবনে গদার আধুনিক চিন্তাধারা ও ফিল্মিংয়ের মাধ্যমে নিজস্ব স্টাইল তৈরি করেছিলেন। চলচ্চিত্র নির্মাণের রীতিনীতিগুলো ভেঙে দিতে চাইতেন সবসময়। এ জন্য ষাটের দশকে ফরাসি নতুন ধারার ছবির জগতে তাকে পথিকৃৎ বলে মানা হয়।

১৯৩০ সালে একটি সংস্কৃতিমনা পরিবারে জন্ম নেন জ্যঁ লুক গদার। তার শৈশব কেটেছিল ফ্রান্স আর সুইজারল্যান্ডে। তিনি ছিলেন গণিতে পারদর্শী এবং বইপোকা। ১৯৪৬ সালে প্যারিসে যান স্কুলশিক্ষা শেষ করার জন্য। তার ছিল সাহিত্যিক ও শিল্পী হওয়ার আকাঙ্ক্ষা। বয়ঃসন্ধি পেরিয়ে তিনি পড়াশোনায় অবহেলা শুরু করেন এবং সিনেমার নেশায় পড়েন। জ্যঁ লুক গদারের প্রথম ফিচার ছবি ‘ব্রেথলেস (১৯৬০)। এই ছবিতে নতুন এক সিনেমার ভাষার জন্ম দেন। এরপর ‘ম্যাস্কুলিন ফেমিনিন’, ‘দ্য লিটল সোলজার’, মেড ইন ইউএসএ’র মতো একের পর এক কালজয়ী ছবি উপহার দিয়েছেন তিনি। গদারের চলচ্চিত্র অনেক বিখ্যাত পরিচালককে অনুপ্রাণিত করেছে।

বিশ্বজোড়া খ্যাতি পাওয়া এ চলচ্চিত্র নির্মাতা ২০১০ সালে একাডেমি সম্মানসূচক পুরস্কারে ভূষিত হন। ২০১৪ সালে তার সিনেমা ‘গুডবাই’ কান চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কার পায়। ২০১৮ সালে তার সিনেমা ‘ইমেজ বুক’ ‘স্পেশাল পাম দ’র পেয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension