আন্তর্জাতিক

ইউক্রেন ৪ দিনে রাশিয়ার ৪ মাসের ‘সাফল্য’ বাতিল করেছে

উত্তর-পূর্ব ইউক্রেনের একটি প্রধান ঘাঁটি পরিত্যাগ করেছে রাশিয়ার সশস্ত্র বাহিনী। ইউক্রেনীয় বাহিনীর দ্রুত অগ্রগতি অর্জনের ফলে গতকাল শনিবার খারকিভের ইজিয়াম শহরের পতন ঘটে। হঠাৎ করে যুদ্ধের গুরুত্বপূর্ণ একটি ফ্রন্টলাইনের পতনের পরই শহরটির পতন ঘটে। কাতারের সংবাদমাধ্যম আলজাজিরার এক প্রতিবেদনে এমনটা জানা যায়।

গতকাল শনিবার শহরটির পতন মার্চের পর মস্কোর জন্য সবচেয়ে খারাপ পরাজয়ের ঘটনা। এর আগে মার্চে ইউক্রেনের রাজধানী কিয়েভের দিকে অগ্রসর হওয়ার সময় পিছিয়ে আসতে বাধ্য হয় রাশিয়া। ছয় মাসব্যাপী এ যুদ্ধের সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে ইজিয়াম শহরের পতনকে দেখা হচ্ছে। এ সময় রাশিয়ান সেনারা প্রচুর গোলাবারুদ ও যুদ্ধাস্ত্রও ফেলে যায় বলে জানায় ইউক্রেনীয় কর্তৃপক্ষ।

ইজিয়াম শহরকে নিজেদের রসদ সরবরাহের জন্য একটি গুরুত্বপূর্ণ ঘাঁটি হিসেবে ব্যবহার করত রুশ সেনারা। বিশেষ করে দোনবাসে আক্রমণের ক্ষেত্রে শহরটি রুশ সেনাদের রসদ সরবরাহে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

রুশ বার্তা সংস্থা তাস জানায়, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় রুশ সেনাদের অঞ্চলটি ছেড়ে দিতে এবং দোনাৎস্কের অন্যান্য অঞ্চলে অভিযান জোরদার করার নির্দেশ দিয়েছে। খারকিভের রুশ প্রশাসন নাগরিকদের অঞ্চলটি দ্রুত খালি করে রাশিয়ার উদ্দেশে রওনা দিতে নির্দেশ দিয়েছে। মূলত জীবন রক্ষাকে প্রাধান্য দিয়ে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে তাসের বরাতে জানা যায়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension