প্রবাস

মাহবুবুল হক শাকিলকে স্মরণ করলেন নিউইয়র্কের বন্ধু ও সুহৃদরা

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: অকালে প্রয়াত কবি ও লেখক মাহবুবুল হক শাকিলের তৃতীয় মৃত্যুবার্ষিকীতে তাকে স্মরণ করলেন নিউইয়র্কের বন্ধু ও সুহৃদরা। এ উপলক্ষে স্থানীয় সময় শুক্রবার নিউইয়র্কের জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে এক স্মরণ সভার আয়োজন করা হয়।

‘অনিকেত আমি ঠিকানা জানি না’ শীর্ষক এ অনুষ্ঠানে মাহবুবুল হক শাকিলের বন্ধু ও সুহৃদরা তাকে নিয়ে স্মৃতিচারণ করেন। তারা বলেন, তার মধ্যে ছিল মানবিক গুণাবলী। শাকিল ছিলেন একজন সফল রাজনীতিবিদ এবং সুলেখক। একজন স্বভাব কবি হিসেবেও তিনি কবিতায় প্রেম, দ্রোহ ও মানবিকতাকে তুলে ধরেছেন।

অনুষ্ঠানের অন্যতম আয়োজক লেখক ও অ্যাক্টিভিস্ট কামাল হোসেন মিঠুর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, প্রবীণ সাংবাদিক সৈয়দ মোহাম্মদ উল্লাহ, মুহাম্মদ ফজুলুর রহমান, রাজনীতিবিদ শরাফ সরকার, প্রয়াত শাকিলের রাজনৈতিক সহকর্মী শৈবাল তালুকদার, সংস্কৃতিকর্মী মোশাররফ হোসেন, ঢাকার গণজাগরণ মঞ্চের জাকির হোসেন রনি, নারী নেত্রী অধ্যাপক হুসনে আরা বেগম, সাবেক ছাত্রলীগ নেতা জাহাঙ্গীর এইচ মিয়া, নীরা কাদরী প্রমুখ।

অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন চন্দন চৌধুরী, শাহ মাহবুব ও শহীদ উদ্দিন। মাহবুবুল হক শাকিলের কবিতা পাঠ করেন মুমু আনসারী, সাবিনা নীরু ও গোপন সাহা।

উল্লেখ্য, মাহবুবুল হক শাকিল ছাত্রজীবনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হল ছাত্রলীগের জিএস এবং কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি ও সাংগঠনিক সম্পাদক ছিলেন। কর্মজীবনে সর্বশেষ তিনি অতিরিক্ত সচিবের মর্যাদায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ সহকারী ছিলেন। রাজনীতির পাশাপাশি তিনি লেখালেখি করতেন। তার প্রকাশিত বইগুলো হলো ‘খেরোখাতার পাতা থেকে’ ‘মন খারাপের গাড়ী’ ও ‘জলে খুঁজি ধাতব মুদ্রা’ উল্লেখযোগ্য। পৈত্রিক নিবাস ময়মনসিংহ হলেও শাকিলের জন্ম ১৯৬৮ সালের ২০ ডিসেম্বর টাঙ্গাইলে।

২০১৬ সালের ৫ ডিসেম্বর অকালে মারা যান মাহবুবুল হক শাকিল। মৃত্যুর ১৬ ঘণ্টা আগে তিনি তার ফেসবুকে একটি কবিতা লিখে স্ট্যাটাস দিয়েছিলেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension