আন্তর্জাতিক

মিটিং চলাকালে সহকর্মীর ওপর গ্রেনেড ছুড়লেন ইউক্রেনীয় কাউন্সিলর, আহত ২৬

যুদ্ধ বিধ্বস্ত ইউক্রেনের একটি গ্রামের কাউন্সিলর মিটিং চলাকালে তার সহকর্মীদের দিকে গ্রেনেড ছুড়ে মারেন। ঘটনায় ২৬ জন আহত হয়েছেন বলে শুক্রবার দেশটির পুলিশ জানিয়েছে। খবর এএফপির।

শুক্রবার সকালে পশ্চিম ইউক্রেনের কেরেৎস্কির গ্রাম কাউন্সিলের সদর দপ্তরে এ ঘটনা ঘটে।

টেলিগ্রামে পুলিশের পোস্ট করা একটি ভিডিওতে দেখা গেছে, কালো পোশাক পরা এক ব্যক্তি উত্তপ্ত আলোচনার সময় কাউন্সিলের মিটিং রুমের দরজায় প্রবেশ করছেন।

তারপরে তিনি তার পকেট থেকে তিনটি হ্যান্ডগ্রেনেড বের করে সেফটি পিন খুলে ফেলে এবং সেগুলো মেঝেতে ফেলে দেয়। এরপরই বিকট বিস্ফোরণ ঘটে।

পুলিশের বিবৃতিতে বলা হয়েছে, চিকিৎসকরা গ্রেনেড নিক্ষেপকারী ব্যক্তিকে বাঁচানোর চেষ্টা করছেন। তার কারণে ২৬ জন আহত হয়েছেন। এর মধ্যে ছয়জনের অবস্থা গুরুতর।

রাশিয়ার সঙ্গে যুদ্ধের কারণে ইউক্রেনের অনেকের কাছে অস্ত্রের বৈধতা রয়েছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension