আন্তর্জাতিক

মিয়ানমারকে ট্যাংক-সাবমেরিন-আর্টিলারি গান দিচ্ছে ভারত

মিয়ানমারকে প্রথমবারের মতো সাবমেরিন দিচ্ছে ভারত। আএনএসসিন্ধুবীর নামে ওই সাবমেরিনটি ১৯৮০ সালে রাশিয়া থেকে কিনেছিল দিল্লি।

সিন্ধুবীর সাবমেরিনটিকে সংস্কার করে চলতি বছর মিয়ানমার নৌবাহিনীর হাতে তুলে দেয়া হবে।পাশাপাশি আর্টিলারি গান, ট্যাংক, বুলেটপ্রুফ জ্যাকেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম দিতে সম্মত হয়েছে ভারত।

বৃহস্পতিবার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অনুরাগ শ্রীবাস্তব জানিয়েছেন, এটিই প্রথম মিয়ানমার নৌবাহিনীর সাবমেরিন হবে।

প্রশিক্ষণের জন্য সাবমেরিনগুলো পাওয়ার চেষ্টা করছিল মিয়ানমার।সম্প্রতি মিয়ানমারের প্রতিরক্ষা বিভাগের সিনিয়র জেনারেল মিন অং হ্লেয়িং সরকারি সফরে ভারতে এসেছিলেন।

এর কয়েকদিন পরেই ভারতীয় সেনাবাহিনীর প্রধান এমএম নারাভানে এবং পররাষ্ট্র সচিব হর্ষবর্ধন শ্রিংলা মিয়ানমার সফর করেন।ওই সফরে মিয়ানমার সেনাবাহিনীকে আর্টিলারি গান, ট্যাংক, বুলেটপ্রুফ জ্যাকেট এবং অন্যান্য সামরিক সরঞ্জাম সরবরাহ করতে সম্মত হয়েছে ভারত।

ভিজাগ শহরে ওই সাবমেরিনটির আধুনিকায়নের দায়িত্বে রয়েছে হিন্দুস্তান শিপিয়ার্ড লিমিটেড( এইচএসএল)।

ভারত ইতোমধ্যে কিলো শ্রেণির সাবমেরিনটি মিয়ানমারকে হস্তান্তরের জন্য রাশিয়ার কাছ থেকে প্রয়োজনীয় অনুমতি এনেছে। মিয়ানমার নৌবাহিনীর প্রশিক্ষণের জন্য সাবমেরিনটি দেশীয় পদ্ধতিতে সজ্জিত করা হবে।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension