
নুশরাত রুমু
পানি লাগবে পানি
শুনেছিলাম বারে বারে
অমিয় এই বাণী।
মুগ্ধ নামের ভাই
সব হৃদয়ে স্থান নিয়েছে
ভোলার উপায় নাই।
করল শাসক গুলি
দেশটা জুড়ে কাঁদল সবাই
শোকের মাতম তুলি।
থমকে দাঁড়ায় বিশ্ব
মনুষ্যত্ব হারিয়ে এখন
মানবতা নিঃস্ব।
স্বেচ্ছাসেবক বেশে
যুগে যুগে আসবে মুগ্ধ
দেশটা ভালোবেসে।



