আঞ্চলিক

মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ৩৬ ইমামকে সনদ

পটুয়াখালী প্রতিনিধি: পটুয়াখালীতে মুজিব জন্ম শতবার্ষিকী উপলক্ষে ইমামকে সনদ বিতরণ করা হয়েছে। প্রশিক্ষণ একাডেমির ব্যবস্থাপনায় ২০২০-২১ অর্থ বছর কর্মসূচিভুক্ত ২৭ নভেম্বর থেকে ১ ডিসেম্বর পর্যন্ত ৫দিন ব্যাপী মুসলিম ও পারিবারিক আইন ও উত্তরাধিকার আইন এবং থুতবা, খামার, কৃষি ,ছাগল পালন, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন রোধে ইমামদের করনীয় রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনীর দিন আনুষ্ঠানিকভাবে এ সনদ বিতরণ করা হয়

জেলা ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে আজ ১ ডিসেম্বর বুধবার ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে ৫দিন ব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী আলমগীর।

ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক মোহাম্মাদ মাহাবুবুল আলম এতে সভাপতিত্ব করেন। বক্তব্য রাখেন সহকারী পরিচালক মো. হাবীবুর রহমান, জেলা ইমাম ও মুয়াজ্জিন কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোহাম্মাদ আব্দুল কাদের। জেলার প্রশিক্ষণ প্রাপ্ত ৩৬ জন ইমামদের মাঝে বই ও সনদ বিতরণ করা হয়। ৫ দিন ব্যাপি রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান শেষে দেশের শান্তি কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension