আন্তর্জাতিক

মেক্সিকোতে বন্দুক হামলায় নিহত ১০

উত্তর মেক্সিকোর বাজা ক্যালিফোর্নিয়ায় একটি কার শোতে বন্দুক হামলায় কমপক্ষে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও নয়জন।

স্থানীয় সময় শনিবার (২০ মে) এ ঘটনা ঘটে। খবর বার্তাসংস্থা রয়টার্স।

রয়টার্স জানিয়েছে, এনসেনাডা শহরের সান ভিসেন্তে এলাকায় একটি অল-টেরেন কার রেসিং শো চলাকালীন এ হামলার ঘটনা ঘটে।

দিবাগত রাত সোয়া ২টার বন্দুকধারীরা একটি ধূসর ভ্যান থেকে বেরিয়ে এসে গ্যাস স্টেশনে কার রেসিং শোতে অংশগ্রহণকারীদের গুলি করতে শুরু করে।

পৌরসভা ​​ও স্টেট পুলিশ, মেরিনস, ফায়ার ডিপার্টমেন্ট এবং মেক্সিকান রেড ক্রসসহ অন্যান্য সংস্থা ঘটনাস্থলে পৌঁছেছে।

মেয়র আরমান্দো আয়ালা রোবেলস বলেছেন, রাজ্যের অ্যাটর্নি জেনারেল রিকার্ডো ইভান কার্পিও সানচেজ হামলা তদন্তে একটি বিশেষ দল গঠন করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension