প্রবাস

মেক্সিকো সিটিতে ঐতিহাসিক ৭ মার্চ পালন

মেক্সিকো সিটিতে যথাযথ মর্যাদা ও উদ্দীপনার সঙ্গে ঐতিহাসিক ৭ মার্চ উদযাপন করেছে বাংলাদেশ দূতাবাস।

মঙ্গলবার (৭ মার্চ) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে দিবসটি শুরু হয়।

দিনটি উপলক্ষ্যে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর বাণী পাঠ করা হয়। বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ ইংরেজি ও স্প্যানিশ উভয় ভাষায় দূতাবাসের কর্মকর্তারা পাঠ করে শোনান।

অনুষ্ঠানে ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ’ শীর্ষক একটি বিশেষ তথ্যচিত্রসহ বাংলাদেশের মুক্তিযুদ্ধভিত্তিক স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ‘ওমর ফারুকের মা’ প্রদর্শন করা হয়।

রাষ্ট্রদূত আবিদা ইসলাম তার বক্তব্যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পাশাপাশি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। তার বক্তৃতায়, তিনি ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের তাৎপর্য এবং ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এর অবদানের কথা তুলে ধরেন।

বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পরিবেশনের পাশাপাশি বিনোদন অনুষ্ঠানের মাধ্যমে দিনটির আয়োজন শেষ হয়।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension