
আকাশ তোমার বুকের পরে
আমার মেঘমাস
আলো আঁধারির, নিবিড় মায়ায়
কাটছে অবকাশ।
অবাধ্য জল, টাপুর টুপুর
সোঁদামাটির ঘ্রাণ
একটু একটু পুড়ছো আকাশ
গলছে অভিমান।
বানভাসি বুক, বাঁধভাঙ্গা সুখ
পাগলপারা প্রাণে
তোমার চোখেই থমকে থাকে
সব শ্রাবণের মানে।
ভেজা মেঘে আটকে থাকে
শেষ বিকেলের আলো
বলতে গিয়েও হয়নি বলা
বড্ড বাসি ভালো।



