প্রবাস

মেট্রোওয়াসিংটন আওয়ামী পরিবারের স্বাধীনতা দিবস উৎযাপন

রূপসী বাংলা প্রবাস ডেস্ক: গতকাল ২৭শে মার্চ বুধবার মেট্রো ওয়াশিংটন আ:লীগের উদ্যোগে এবং মেট্রো ওয়াশিংটন আওয়ামী যুবলীগ,স্বেচ্ছাসেবকলীগ,মহিলা আ:লীগের সহযোগিতায় ৪৮তম স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন করা হয়। দিবসটিকে কেন্দ্র করে সারগর্ভ আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহসভাপতি মোহান্মদ আযম আজাদ,অনুষ্ঠান পরিচালনা করেন এম নবী বাকী। প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন জনাব মাহবুব হাসান সালেহ। প্রধান অতিথি জনাব মাহবুব অনুষ্ঠানের একদম শুরুতেই বংগবন্ধু,স্বাধীনতা,গণহত্যার উপর বিশদ বর্ণনা দেন। উপস্হিত সবাইকে উনি গণহত্যার আন্তর্জাতিক স্বীকৃতি অর্জনে কাজ করার উপর গুরুত্বারোপ করেন।

এরপর নিজের লিখা বংগবন্ধু ও স্বাধীনতার উপর দুটো কবিতা অত্যন্ত প্রান্জল ভাষায় আবৃতি করে সকলের মন জয় করেন।এরপরে আলোচনা সভায় একে একে বক্তব্য রাখেন,মেট্রো ওয়াশিংটন আ:লীগের উপদেস্টা প্রফেসর জিয়াউদ্দিন খান,সহসভাপতি নুরুল আমিন নুরু,যুবলীগের রাবিউল ইসলাম রাজু,সহসভাপতি আবু বকর সিদ্দিক সাজ,সহসভাপতি রাশেদ জামান কবিতা পাঠ করে, সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম,স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আবুল হোসেন শিকদার,সা:সম্পাদক খিজির আহমেদ টিটু, সহসভপতি মোহান্মদ হক সিরাজ,মহিলা আ:লীগের ভারপ্রাপ্ত সভাপতি ফারজানা নবী,আসাফোর যুক্তরাষ্ট্র শাখার সা:সম্পাদক আবু সরকার,মোহান্মদ জাহাংগীর,মুক্তিযোদ্ধা মিজানুর রহমান মিলন। সকল বক্তা স্বাধীনতা যুদ্ধে সর্বোচ্চ ত্যাগ স্বীকারকারীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বাধীনতার মূল মন্ত্রে উজ্জীবিত হয়ে কাজ করার অংগীকার ব্যক্ত করেন। মোহান্মদ আযম আজাদ সকলকে ধন্যবাদ জানিয়ে আলোচনা সভার সমাপ্তি টানেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরো উপস্হিত ছিলেন – মেট্রো ওয়াশিংটন আ:লীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর হোসেন সোহেল,দফতর সম্পাদক আসিফ চৌধুরী,মোহান্মদ ফয়সাল, যুবলীগের সহসভাপতি সাইফুল ইসলাম সাইফ,যুগ্ম সম্পাদক ইমরান হামিদ,স্বেচ্ছাসেবকলীগ সহসভাপতি উত্তম কুমার মন্ডল,রিমন সর্দার,শামসুল আলম বিটু। অনুষ্ঠানের একদম শেষে আসিফ চৌধুরী,উত্তম মন্ডল,রাজু, সাইফ সংগীত পরিবেশন করেন। পুরো অনুষ্ঠানে একটা স্বত:স্ফূর্ততা বজায় ছিল। জয় বাংলা, জয় বংগবন্ধু ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension