
মোদিকে অভিনন্দন জানালেন রাহুল
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা শেষে প্রাথমিক ফলাফল অনুযায়ী বিপুল ব্যবধানে এগিয়ে আছে ক্ষমতাসীন বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোট। আবারও ক্ষমতায় আসছে মোদির দল। প্রাথমিকভাবে ভোটের ফলাফল প্রায় স্পষ্ট। এমন মুহূর্তে বিজয়ীদের অভিনন্দন জানিয়েছেন প্রতিপক্ষ কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী।
ভোট গণনা শেষে তিনি এক সংবাদ সম্মেলন করে এ অভিনন্দন জানান। রাহুল গান্ধী বলেন ভারতে অনেক জনগন। তারা দেখেছেন কিভাবে ভোট হয়েছে। এনিয়ে আমার কোন দু:খ নেই। আমি অভিনন্দন জানাচ্ছি। আর স্মৃতি ইরানিকে বলতে চাই, অনেক মানুষ আস্থা রেখে ভোট দিয়েছেন। সেই আস্থা যেন রাখা হয়।
ভারতের লোকসভা নির্বাচনের ফল যখন একের পর এক ঘোষণা করা হচ্ছিল, তখন দেখা যায় কংগ্রেসের দুর্গ বলে পরিচিত আমেথি থেকে হারতে বসেছেন দলটির সভাপতি রাহুল গান্ধী।
দেশটির কেন্দ্রীয় বস্ত্রমন্ত্রী ও ভারতীয় জনতা পার্টির নেতা স্মৃতি ইরানির কাছে তিনি ইরানির কাছে হেরে গেছেন।
এদিকে ভারতের লোকসভা নির্বাচনে জাতীয় কংগ্রেসের ভরাডুবির পর ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতির পদ থেকে পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করেছেন রাহুল গান্ধী। এমনটাই সূত্রের খবর। জানা গিয়েছে, সোনিয়া গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীদের কাছে তিনি এই ইচ্ছাপ্রকাশ করেন। যদিও সোনিয়া গান্ধী এইভাবে সিদ্ধান্ত নিতে বারণ করেন বলে জানা যায়।
আগামী এক সপ্তাহের মধ্যেই কংগ্রেসের ওয়ার্কিং কমিটির বৈঠক ডাকা হবে। সেখানেই রাহুল গান্ধীর পদত্যাগ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হতে পারে। লোকসভা ভোটের ফলাফলে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ জোট এগিয়ে রয়েছে ৮৬ টি আসনে। যার মধ্যে কংগ্রেস এককভাবে এগিয়ে রয়েছে ৫২ টির মতো আসনে।
এদিন ফল প্রকাশ হওয়ার পর বৃহস্পতিবার বিকালে ভারতের জাতীয় কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী বলেন, দেশবাসীর রায় মেনে নিলাম। এই জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন। এদিন রাহুল বলেন, নরেন্দ্র মোদী ও বিজেপিকে অভিনন্দন। মানুষের রায়কে স্বাগত জানাই। দেশের মানুষ চেয়েছিলো নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হোন। সেটাই হয়েছে।
রাহুল এদিন জানান, কংগ্রেসের লড়াই আদর্শের লড়াই। আদর্শের সঙ্গেই বরাবর লড়াই করে আসছে কংগ্রেস। দেশবাসীর রায় মেনে নিয়ে পরাজিতদের বলছি ভয় পাবেন না। ভয় পাওয়ার কিছু নেই। যে পরিস্থিতি হোক না কেন, আমি সবসময় ভালোবাসার কথাই বলবো। এদিন উত্তরপ্রদেশ রাজ্যের আমেথি কেন্দ্রে পরাজন স্বীকার করে নিয়ে আমেথি কেন্দ্রের তাঁর প্রতিদ্বন্ধী বিজেপি প্রার্থী স্মৃতি ইরানিকে অভিনন্দন জানান রাহুল গান্ধী। পাশাপাশি, কংগ্রেসের সাধারন সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী ভদরা জানান, জনতার রায় মেনে নিলাম। এই বিপুল জয়ের জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অভিনন্দন।



