ভারত

মোদির বাংলাদেশ সফরের কড়া সমালোচনায় মমতা

নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে ‘বেসামাল মন্তব্য’ করে বসলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। নিজের দেশের প্রধানমন্ত্রীর সফরটিকে কটাক্ষ করে বলেছেন, বাংলাদেশে গুন্ডা আনতে গিয়েছিলেন তিনি! খবর হিন্দুস্তান টাইমসের।

শনিবার কুলপির জনসভা থেকে মমতা বলেন, ‘কেন্দ্রীয় বাহিনী গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে। সীমান্ত এলাকায় (ভয়) দেখাচ্ছে। গ্রামে গ্রামে গিয়ে ভয় দেখাবে। যার জন্য উনি (নরেন্দ্র মোদি) বাংলাদেশে ঘুরে এসেছেন। ওখান থেকে মনে হয়, কিছু আমদানি করছেন। করতেই পারেন। অন্য সময় বলেন, মমতা ব্যানার্জি অনুপ্রবেশকারী নিয়ে আসছেন। আর নির্বাচনের সময় ভোট চাইতে গিয়েছেন। গুন্ডা আনতে গিয়েছেন।’

আমফান-বিধ্বস্ত এলাকায় গিয়ে মমতা দাবি করেন, গত বছর অতি প্রবল ঘূর্ণিঝড়ের সময় কেন্দ্রের বিজেপি সরকার কোনো সাহায্য করেনি। তৃণমূল সরকারই যাবতীয় সাহায্য করেছে। দুর্গতদের পাশে দাঁড়িয়েছে। তবে একই সঙ্গে ত্রাণ বণ্টনে যে দুর্নীতির অভিযোগ উঠেছিল, তাও কার্যত স্বীকার করে নেন। দাবি করেন, কয়েক জায়গায় অল্পবিস্তর ভুল হয়েছিল। তা ঠিক করে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও পুরোটাই ঠিক করে দেওয়া হবে।

মমতা এর আগে বাংলাদেশ প্রসঙ্গে তিস্তার পানি নিয়েও মোদিকে কটাক্ষ করেন। ৭ মার্চ নিজের বক্তব্যে তিনি বলেন, তিস্তার পানি আগে তার লোকেরা পাবে তারপর বাংলাদেশকে দেবেন।

মোদিকে উদ্দেশ্য করে সেদিন মমতাকে বলতে শোনা যায়, ‘হঠাৎ করে বলে দিল তিস্তার জল দিয়ে দাও। আরে ভাই, রাজ্যকে জিজ্ঞেস করল না।’❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension