কবিতাসাহিত্য

যত্ন মানে

যত্ন মানে


মন একটি মন চেয়েছিল।
হাত একটু স্পর্শ।
শরীর একটু আদর চেয়েছিল।
চোখ চেয়েছিল স্বপ্ন।
স্বপ্ন একটি ঘর চেয়েছিল।
জীবন একটু যত্ন।
আমার কাছে ছিল,
যত্ন মানেই ভালোবাসা।
যত্ন মানেই পাশে থাকা।
যত্ন মানেই নিজের অজান্তেই হেসে ওঠা।
যত্ন মানেই জীবনের আরেক নাম।
কিন্তু তুমি বুঝিয়ে দিলে,
যত্ন মানেই হৃদয় ভাঙা।
যত্ন মানেই অবহেলা।
যত্ন মানেই একলা হওয়া।
যত্ন মানেই ডুকরে ডুকরে কেঁদে ওঠা।
যত্ন মানেই নীরবতা চারিদিকে সুনসান।
তোমার কাছে যত্ন মানেই প্রত্যাখ্যান।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension