প্রধান খবরসাক্ষাৎকার

‘যদি আমি জানতাম জামাতকে বিএনপির পক্ষ থেকে টিকিট দেওয়া হবে তবে আমি ঐক্যফ্রন্টে যোগই দিতাম না’- ড. কামাল

রূপসী বাংলা ঢাকা ডেস্ক রিপোর্ট:  একাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র দুই দিন। এদিকে জামায়াতকে ঐক্যফ্রন্ট থেকে মনোনয়ন দেওয়ায় নাখোশ জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন। তিনি বলেছেন জামাতকে বিএনপির পক্ষ থেকে আসন দেওয়া হবে জানলে তিনি ঐক্যফ্রন্টে যোগই দিতেন না।

গেল ২৭ ডিসেম্বর বুধবার বিকেলে ভারতের প্রভাবশালী দৈনিক দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে এক সাক্ষাৎকার দেন গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন। বাংলাদেশের রাজনীতি থেকে নিষিদ্ধ ঘোষিত জামায়াতে ইসলামীর প্রার্থীদের মনোনয়ন দেওয়ার ব্যাপারে ওই সাক্ষাৎকারে ড. কামাল বলেন, আমি বলতে বাধ্য হচ্ছি যে মাঠে কাজ করা জামায়াতের সাবেক নেতারা সব স্টুপিড। আমি লিখে দিয়েছিলাম যে জামায়াতকে কোনও সহযোগিতা করা হবে না। দেশে কোনও ভাবে ধর্ম, ধর্মান্ধতা কিংবা চরমম্পন্থা আনা যাবে না।

এক পর্যায়ে ক্ষুদ্ধ কামাল বলেন, যদি আমি জানতাম জামাতকে বিএনপির পক্ষ থেকে টিকিট দেওয়া হবে তবে আমি ঐক্যফ্রন্টে যোগই দিতাম না। আর ভবিষ্যতে সরকার গঠন করলে তারা যদি সেখানে থাকে তবে আমি একদিনও তাদের সঙ্গে থাকছি না।

ইন্ডিয়ান এক্সপ্রেসের সঙ্গে সাক্ষাৎকারে- ড. কামাল

 

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension