আন্তর্জাতিক

যুক্তরাজ্যের ওপর চীনের নিষেধাজ্ঞা আরোপ

চীনের জিনজিয়াংয়ে রাজ্যে সংখ্যালঘু উইঘুর মুসলমানদের নির্যাতন নিয়ে তথ্য ছড়ানোর জেরে ব্রিটেনের কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে বেইজিং। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

আল-জাজিরার ওই প্রতিবেদনে বলা হয়, গতকাল শুক্রবার চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় নিষেধাজ্ঞার ঘোষণাটি দিয়েছে। জানা গেছে, এতে করে নিষেধাজ্ঞায় পড়েছে ব্রিটেনের চারটি প্রতিষ্ঠান ও ৯ জন ব্যক্তি।

নিষেধাজ্ঞার আওতায় পড়া ব্যক্তি ও তাদের পরিবারের সদস্যরা চীনে প্রবেশ করতে পারবেন না। এমনকি তাদের সঙ্গে কোনো ধরনের যোগাযোগ ও বাণিজ্য করতে পারবে না চীনের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান।

এদিকে চীনে উইঘুর মুসলমানদের বন্দিশিবিরে আটকে রেখে নির্যাতনের অভিযোগ রয়েছে। যদিও সেই অভিযোগ বরাবরই অস্বীকার করে আসছে চীন।

এমনকি চীনের বেশ কিছু প্রতিষ্ঠান ও ব্যক্তির বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করেছে ব্রিটেন, যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা কয়েকটি দেশ। ওই সিদ্ধান্তের পর চীনের তরফ থেকে পাল্টা পদক্ষেপের ঘোষণা এলো।❐

আল-জাজিরা

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension