আন্তর্জাতিক

যুক্তরাজ্যের নতুন পররাষ্ট্রমন্ত্রী লিজ ট্রাস

যুক্তরাজ্যের মন্ত্রিসভায় ব্যাপক রদবদল শুরু হয়েছে। নতুন পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন লিজ ট্রাস। তিনি আগে নারী ও সমঅধিকার মন্ত্রী ছিলেন এবং আন্তর্জাতিক বাণিজ্যমন্ত্রী হিসেবেও কাজ করেছেন। খবর বিবিসির।

বুধবার (১৫ সেপ্টেম্বর) ব্রিটিশ মন্ত্রিসভায় বেশ কয়েকটি পদে রদবদল আনা হয়। এরই ধারাবাহিকতায় সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব’কে।

ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব পাওয়া দ্বিতীয় নারী তিনি। এর আগে প্রথম নারী হিসেবে এই পদে নিযুক্ত হয়ে ইতিহাস গড়েছিলেন মার্গারেট বেকেট।

ডমিনিক রাব’কে এখন উপ-প্রধানমন্ত্রী ও বিচারমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। দেশটির মন্ত্রিসভার পদের মান অনুযায়ী, এটি পররাষ্ট্রমন্ত্রীর থেকেও কম গুরুত্বপূর্ণ।

রাবের বিরুদ্ধে অভিযোগ, তিনি কিছু কর্মকর্তা এবং রাষ্ট্রদূতদের বিশ্বাস হারিয়েছেন। এছাড়া তালেবানরা কাবুল দখল করার সময় তিনি ছুটিতে ছিলেন এবং পরবর্তীতে নাগরিকদের আফগানিস্তান থেকে নিরাপদে নিয়ে আসার সময় তার ভুল ব্যবস্থাপনা। যার কারণে কিছু লোক যুদ্ধবিধ্বস্ত দেশটি থেকে বের হতে পারেনি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension