যুক্তরাজ্যে ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছে ৪০ লক্ষ মানুষ
যুক্তরাজ্যে ৪০ লক্ষেরও বেশী মানুষ করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নিয়েছেন। সরকারি পরিসংখ্যানের বরাতে এ খবর দিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।
ডাউনিং স্ট্রিটে এক ব্রিফিংয়ে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক জানান, আশি ঊর্ধ্ব এবং কেয়ার হোমে বসবাসরত বয়সীদেরর মধ্যে অর্ধেকের বেশী মানুষকে ভ্যাকসিনের প্রথম ডোজ দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, প্রতিটি দেশের প্রতিটি কেয়ার হোমে বয়স্কের মধ্যে ভ্যাকসিন পৌঁছে দেওয়া হয়েছে। এ কাজের সঙ্গে যুক্ত সংশ্লিষ্টদের তিনি শুভেচ্ছা জানান।
এ ছাড়া ইংল্যান্ডে সত্তোরোর্ধ এবং সবচেয়ে বেশী স্বাস্থ্য ঝুঁকিতে থাকা মানুষেরা ভ্যাকসিন গ্রহণের আওতায় ছিলেন।
এখন নাগরিকদের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেওয়া শুরু করতে যাচ্ছে যুক্তরাজ্য।
অধিক ঝুঁকিতে থাকা পঞ্চাশোর্ধ মানুষেরা শুরুতে দ্বিতীয় ডোজ পাবেন বলে ভ্যাকসিন ডেভেলপমেন্ট মন্ত্রী নাদিম জাহাভি জানিয়েছেন।
সোমবার টাইমস রেডিওকে তিনি জানান, শিক্ষক, পুলিশ কর্মকর্তা, দোকানকর্মীরা সবার আগে দ্বিতীয় ডোজ পাবেন। কারণ কাজের কারণে তারাই সবচেয়ে বেশী মানুষের সংস্পর্শে আছেন। ফলে তাদের টপ লিস্টে রাখা হয়েছে।
যুক্তরাজ্যে করোনার নতুন ধরন বা স্ট্রেইনের সংক্রমণ দেখা দিলে হাসপাতালে চাপ বেড়ে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে নতুন করে কড়াকড়ি আরোপ করা হয়েছে, বন্ধ রাখা হয়ে স্কুল।
সংক্রমণ মোকাবিলায় ভ্যাকসিন কর্মসূচি জোরদার করেছে ব্রিটিশ সরকার। ফাইজার-বায়োএনটেকের ভ্যাকসিনের প্রথম অনুমোদন দেয় যুক্তরাজ্য। এরপর অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার এবং মডার্নার ভ্যাকসিন অনুমোদন পায়। তিনটি ভ্যাকসিনই মানুষকে দেওয়া হচ্ছে।
এখন পর্যন্ত দেশটিতে ৮৯ হাজারের বেশী মানুষ করোনায় মারা গেছেন। আর শনাক্ত হয়েছে মোট ৩৪ লাখ ৩৩ হাজার।❐



