আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখছে উত্তর কোরিয়া

এই মুহূর্তে যুক্তরাষ্ট্রকে সবচেয়ে বড় শত্রু হিসেবে দেখছে উত্তর কোরিয়া। সম্প্রতি এমন মন্তব্য করেছেন দেশটির নেতা কিম জং উন।

ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এক ভাষণে আবারও মার্কিন আগ্রাসনের নিন্দা জানিয়েছেন চেয়ারম্যান কিম।

তিনি জানান, ‘ক্ষমতায় যে-ই আসুক না কেন, পিয়ংইয়ং এর সঙ্গে সবসময় বিরোধপূর্ণ সম্পর্ক বজায় রাখবে ওয়াশিংটন।’

এসময় উত্তর কোরিয়ার পরমাণু কর্মসূচী সমৃদ্ধ করার পরিকল্পনা জনিয়ে বিভিন্ন ইস্যুতে বক্তব্য দেন কিম জং উন। পরমাণু কর্মসূচী আর বাণিজ্য নীতি নিয়েও নতুন পরিকল্পনার কথা জানান তিনি।

নতুন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ক্ষমতা গ্রহণের আগে যুক্তরাষ্ট্রের ওপর কূটনৈতিক চাপ বাড়াতে কিম এ ধরণের অবস্থান গ্রহণ করেছেন বলেই ধারণা করছেন রাজনীতি বিশ্লেষকরা।

বিবিসিসহ আন্তর্জাতিক সংবাদমাধ্যমের খবরে বলা হয়, দূর পাল্লার পারমাণবিক ক্ষেপণাস্ত্র উৎপাদনদের সঙ্গে সামরিক শক্তি বাড়ানোরও পরিকল্পনা করছে উত্তর কোরিয়া।

নিউক্লিয়ার সাবমেরিন তৈরির পরিকল্পনাও শেষ দিকে বলে জানিয়েছেন কিম জং উন। তবে শত্রুপক্ষ পারমাণবিক হামলা চালানোর চেষ্টা না করলে উত্তর কোরিয়া কোন অবস্থাতেই শক্তি প্রদর্শন করবে না বলে প্রতিশ্রুতি দেন তিনি। 

ভাষণে গত পাঁচ বছরে প্রাকৃতিক দুর্যোগ, আন্তর্জাতিক নিষেধাজ্ঞাসহ নানা কারণে দেশের বিভিন্ন খাতে আশানুরূপ অগ্রগতি হয়নি বলে হতাশা প্রকাশ করেন কিম।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension