আন্তর্জাতিক

ভ্যাকসিন নিয়েছেন ব্রিটিশ রানী

করোনা প্রতিরোধে টিকা নিলেন ব্রিটিশ রানী দ্বিতীয় এলিজাবেথ এবং তার স্বামী ডিউক অব এডিনবার্গ প্রিন্স ফিলিপ। বাকিংহাম প্রাসাদ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ।

শনিবার (৯ জানুয়ারি) উইন্ডসর প্রাসাদে তাদের করোনা টিকার প্রথম ডোজ দেন রাজ পরিবারের এক চিকিৎসক।

মহামারী করোনা সংক্রমণ এড়াতে যুক্তরাজ্য জুড়ে চলছে লকডাউন। পুরো লকডাউনে উইল্ডসর প্রাসাদেই ছিলেন ৯৪ বছর বয়সী রানী এলিজাবেথ এবং ৯৯ বছর বয়সী ফিলিপ।

এর আগে করোনা পজিটিভ হয়ে কোয়ারেন্টাইনে ছিলেন প্রিন্স চার্লস। তবে করোনার লক্ষণগুলো হালকা থাকায় সহজেই সেরে উঠেন। এদিকে প্রিন্স উইলিয়ামও করোন পরীক্ষা করেন। তবে যুক্তরাজ্য মিডিয়া জানিয়েছে, তিনি ভাইরাস সংক্রমিত ছিলেন কিনা তা অস্পষ্ট।

শনিবার (৯ জানুয়ারি) পর্যন্ত যুক্তরাজ্যে কোভিড -১৯-এ আক্রান্তের সংখ্যা ৩ মিলিয়নেরও বেশি ছাড়িয়ে গেছে। আর মৃত্যুর সংখ্যা দাড়িয়েছে ৮০ হাজারেরও বেশি।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension