প্রবাস

যুক্তরাষ্ট্রের ব্রুকলিনে করোনা আক্রান্ত ভেন্টিলেটরে বাংলাদেশি নারীর সুস্থ সন্তান প্রসব

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক রাজ্যের ব্রুকলিনে করোনা আক্রান্ত বাংলাদেশি আমেরিকান এক গর্ভবতী গৃহবধূ একটি সুস্থ সন্তান প্রসব করেছেন।

জানা গেছে, গর্ভবতী থাকা অবস্থায় গৃহবধূ তাসনিম শাহীন যখন করোনায় আক্রান্ত হন। আক্রান্ত অবস্থায় তাকে জ্যামাইকা হাসপাতালে ভর্তি করা হয়।

এরপর তাসনিম শাহীনের অবস্থার অবনতি হলে তাকে ভেন্টিলেটরে দেওয়া হয়। তাসনিম শাহীন তো বটেই, ডাক্তাররাও তাসনিমের গর্ভে থাকা সন্তান নিয়ে আশঙ্কিত হয়ে পড়েন।

ডাক্তাররা জানান, তাসনিম ও তার গর্ভজাত সন্তানের বেঁচে থাকার সম্ভাবনা খুবই কম ছিল। তাসনিম প্রায় কোমায় চলে গিয়েছিলেন। তবে ডাক্তারদের সর্বোচ্চ প্রচেষ্টায় তারা দুজনেই বেঁচে যান।

তাসনিম শাহীনের স্বামী শাহনেওয়াজ গণমাধ্যমকে জানান, ডাক্তাররা ফোনে তার স্ত্রীর ডেলিভারির পরামর্শ ও সিদ্ধান্ত জানালে তিনি ঘাবড়ে যান। তিনি সিদ্ধান্ত ডাক্তারদের ওপরেই ছেড়ে দেন।

তাসনিম শাহীনের চিকিৎসার দায়িত্বে ডাক্তার রাম গনমাধ্যমকে বলেন, শিশুটি মায়ের গর্ভে সুস্থ ছিল। কিছুদিন ভেন্টিলেটরে থাকা শিশুটির মা নিজে থেকেই নিঃশ্বাস নিতে লাগলেন।

ডাক্তার রাম ঘটনাটিকে অবিশ্বাস্য হিসেবে বর্ণনা করে জানান, ডাক্তার জীবনে এমনটা তিনি প্রথম দেখলেন। পুরো ঘটনাটিকে তিনি ‘মিরাক্যাল’ বলে আখ্যায়িত করেন।

অন্যদিকে তাসনিম শাহীন জানেন না তার কী হয়েছে। তিনি জানান, যখন জ্ঞান ফিরত, তিনি ভাবতেন তিনি ঘুমিয়ে আছেন। খুব দুর্বল লাগত। কিন্তু তার জীবনে এই যে কিছু ঘটে গেল তিনি তার কিছুই জানতে পারেন নি।

জ্যামাইকা হাসপাতালের ডাক্তাররা জানিয়েছেন, টানা বত্রিশ দিন ভেন্টিলেটরে থাকার পর তাসনিম শাহীনেরর জ্ঞান ফিরেছে। বর্তমানে  মা ও শিশু সুস্থ আছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension