প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে অবৈধ প্রবেশকারী পরিবারগুলোর আটক বন্ধ রেখেছে যুক্তরাষ্ট্র

রূপসী বাংলা ডেস্ক:সীমান্ত অতিক্রম করে সন্তানসহ যুক্তরাষ্ট্রে অবৈধভাবে প্রবেশকারী অভিবাসীদের ফৌজদারি ব্যবস্থা গ্রহণের কঠোর ব্যবস্থাটি আপাততঃ বন্ধ রয়েছে।

দেশটির কাস্টমস এন্ড বর্ডার প্রোটেকশন (সিবিপি) কমিশনার কেভিন ম্যাক অ্যালেনান টেক্সাসে সাংবাদিকদের বলেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অভিবাসী পরিবারগুলোকে বিচ্ছিন্ন না করার আদেশ দেয়ার পর থেকেই অভিবাসীদের আটক করার প্রক্রিয়াটি গত সপ্তাহ থেকেই বন্ধ রেখেছে সীমান্ত রক্ষীরা।

জনমতের চাপ ও তীব্র সমালোচনার মুখে দেওয়া ওই আদেশে ট্রাম্প কাগজপত্রহীন অভিবাসীদের কাছ থেকে তাদের সন্তানদের বিচ্ছিন্ন করার প্রক্রিয়া বন্ধের নির্দেশ দিয়েছিলেন।

বুধবারের ওই আদেশে পরিবারগুলোকে একসঙ্গে রাখার কথা বলা হলেও প্রাপ্তবয়স্কদের জন্য নির্ধারিত আটক কেন্দ্রগুলোতে শিশুদের প্রবেশাধিকার না থাকায় সিবিপির সদস্যরা অবৈধ অভিবাসীদের নিয়ে বিপাকেই পড়েছেন বলে ভাষ্য বিবিসির। যে কারণে শিশুসহ প্রবেশ করা অবৈধ অভিবাসীদের আটক না করে তাদের হাতে আদালতের একটি সমন ধরিয়ে দেওয়া হচ্ছে।

ম্যাকআলেনান জানান, ট্রাম্প প্রশাসনের ‘জিরো টলারেন্স’ নীতি কার্যত এখনো বলবৎ থাকলেও এর প্রয়োগ শিথিল করতে সীমান্তে নিয়োজিত কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।

এদিকে সোমবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র সারাহ স্যান্ডার্স বলেন, ‘বাস্তবতা হচ্ছে, যুক্তরাষ্ট্র-মেক্সিকো সীমান্ত দিয়ে প্রবেশ করা কাগজপত্রহীন পরিবারগুলোকে একসঙ্গে রাখার জায়গা নেই। আমরা নীতি বদলাচ্ছি না, কেবল সম্পদের ঘাটতির কথা বলছি।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমাদের এই সংকট সমাধানে ‘একটা সুন্দর উপায় খুঁজে বের করতে হবে।’ তবে যে উপায়ই বের করা হউক না কেন, যুক্তরাষ্ট্রে যে অবৈধ অভিবাসীদের ঠাঁই হবে না এটি তিনি স্পষ্ট বলে দিয়েছিলেন।

সূত্র বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension