প্রবাস

যুক্তরাষ্ট্রে অ্যাটর্নি হলেন কক্সবাজারের মেয়ে রুমা

কক্সবাজারের চকরিয়ার কৃতি সন্তান জান্নাতুল মাওয়া রুমা যুক্তরাষ্ট্রে ‘অ্যাটর্নি এ্যাট ল’ হিসেবে অফিসিয়াল স্বীকৃতি পেয়েছেন। আমেরিকার ল স্কুল টেস্ট (এলএসএটি) বার পরীক্ষায় প্রথমবারেই উত্তীর্ণ হয়ে তিনি তালিকাভুক্ত হয়েছেন।

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টসহ ৩৬টি স্টেটেই পেশাগত দায়িত্ব পালন করতে পারবেন জান্নাতুল মাওয়া রুমা। ওয়েস্টার্ন নিউ ইংল্যান্ড ইউনিভার্সিটি থেকে জেডি ডিগ্রি অর্জন করেছেন তিনি।

২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে পাস করেন রুমা। চট্টগ্রাম জেলা বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন তিনি। চট্টগ্রামের প্রিমিয়ার ইউনিভার্সিটি আইন বিভাগের ১৩তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। ২০১২ সালে এল. এল. বি. (অনার্স), ২০১৩ সালে এল. এল. এম. পাস করেন। ২০১৪ সালে বাংলাদেশ বার কাউন্সিল থেকে (এডভোকেটশিপ) পাস করে চট্টগ্রাম জেলা বার এসোসিয়েশনের সদস্য তালিকাভুক্ত হন।

এছাড়াও সাকের মোহাম্মদ চর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহ উমরাবাদ উচ্চ বিদ্যালয়, খুটাখালীর কিশলয় আদর্শ শিক্ষা নিকেতন, চট্টগ্রামের এনায়েতবাজার মহিলা কলেজ এবং প্রিমিয়ার ইউনিভার্সিটিতে লেখাপড়ার পাঠ শেষ করেছেন।

চকরিয়ার আনোয়ারা বেগম ও মরহুম হাজী মনজুর আলম সওদাগরের মেয়ে রুমা বর্তমানে আমেরিকায় স্থায়ীভাবে থাকছেন। তার স্বামী নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। একটি মেয়ে আর শ্বাশুড়িকে নিয়ে অআমেরিকাতেই থাকছেন তিনি।

বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক হিসেবে জেডি ও অ্যাটর্নি হওয়ার গৌরব আছে মাত্র ৮ জনের। তারমধ্যে চট্টগ্রাম বিভাগ থেকেই রয়েছেন ২ জন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension