প্রধান খবরযুক্তরাষ্ট্র

যুক্তরাষ্ট্রে ইসলামি কেন্দ্রে ভাঙচুর: দুই নারী গ্রেপ্তার

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্রের অ্যারিজোনায় একটি ইসলামি কেন্দ্র ভাঙচুরের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় সেখানে তাদেরকে ইসলাম বিরোধী বক্তব্য ধারণ করতে দেখা যাচ্ছিল। একথা জানিয়েছে স্থানীয় পুলিশ।

এক বিবৃতিতে স্থানীয় পুলিশের মুখপাত্র রন ইলকোক বলেন, তদন্তে ইসলামি কেন্দ্রের দেয়াল ভেঙে ভেতরে প্রবেশ করে বিভিন্ন জিনিস নেয়ার অভিযোগের প্রমাণ পাওয়ায় তাহনী গঞ্জালেস ও এলিজাবেথ ডয়েনহয়ের নামে দুই নারীকে গ্রেফতার করা হয়।

তিনি আরও বলেন, এ মামলার সাজা ঘোষণার সময় ঘৃণিত এ অপরাধের ব্যাপ্তির বিষয়টি বিবেচনা করা হবে।

এ দুই নারীর ফেসবুকে দেয়া বিভিন্ন ভিডিও পোস্টে তাদেরকে ইসলামি কেন্দ্রে প্রবেশ করতে এবং ইসলাম বিরোধী বক্তব্য দিতে দেখা যায়।

এ ইসলামি কেন্দ্রের পরিচালক আহমেদ আল-আকুম এএফপি’কে বলেন, গত ৪ মার্চ সকালে ইসলামি কেন্দ্র ভাঙার ঘটনা ঘটে। এ সময় সেখানে কেউ ছিলেন না।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension