প্রবাস

যুক্তরাষ্ট্রে বঙ্গবন্ধুর প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন

তোফাজ্জল লিটন,মিশিগান থেকে: যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রথম স্থায়ী প্রতিকৃতি স্থাপন করা হয়েছে।

পাথরের তৈরী উচ্চতায় ৯ ফুট ও প্রস্থে ৫ ফুট এই প্রতিকৃতি স্থাপন করেছে মিশিগান ষ্টেট আওয়ামী যুবলীগ।

হ্যামট্রাম্যাক শহরের বাংলাদেশ এভিনিউয়ে (কনান্ট) উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিশিগান ১৪ ডিস্ট্রিকের কনগ্রেসওমেন ব্রেন্ডা লরেন্স। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ৯ ডিস্ট্রিকের মিশিগান স্টেট সিনেট সদস্য পল ওজনো ও ২৮ ডিস্ট্রিকের হাউস অব রিপ্রেসেনটেটিভ লরি স্টোন।

গেল ১৬ আগস্ট বিকালে প্রতিকৃতি উদ্বোধন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী যুবলীগের আহবায়ক এ কে এম তারিকুল হায়দার চৌধুরী।

ব্রেন্ডা লরেন্স তার বক্তব্যে বলেন, শেখ মুজিবুর রহমানের মতো একজন বিশ্বমানের রাজনৈতিক নেতার প্রতিকৃতি স্থাপন অনুষ্ঠানে থাকতে পেরে নিজেকে সৌভাগ্যবান মনে করছি। তার আদর্শ এখনও বিশ্বের মানুষের কাছে অনুসরণীয়।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদ বলেন , এ প্রতিকৃতি দেখে আমেরিকায় বেড়ে ওঠা বাংলাদেশি ও আমেরিকার অন্যান্য জাতিগোষ্ঠীর মানুষ বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের গৌরবময় কর্মজীবন সম্পর্কে জানতে আগ্রহী হবে বলে আমার বিশ্বাস।

অনুষ্ঠানের অতিথি এবং যুক্তরাষ্ট্র আওয়ামী যুব লীগ আহ্বায়ক কমিটির সদস্য রিয়াজুল কাদের লস্কর মিঠু জানান, মিশিগান আওয়ামী যুবলীগের মাধ্যমে আমরা একটি ইতিহাস গড়লাম। যুক্তরাষ্ট্রের মাটিতে এটাই প্রথম বঙ্গবন্ধুর স্থায়ী প্রতিকৃতি।

মিশিগান স্টেট যুবলীগের সভাপতি জাহেদ মাহমুদের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ বদরুদ্দোজা জুনেদ। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাইকুল ইসলাম, মিশিগান আওয়ামী লীগ সভাপতি আবদুস শাকূর মাখন, মিশিগান মহানগর আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক শাহীদুর রহমান জাবেদ অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন ।

অনুষ্ঠানে আগত প্রায় দুশ’ নেতাকর্মী ও দর্শক বঙ্গবন্ধুর প্রতিকুতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। প্রতিকৃতির চার পাশে লগানো হয়েছে বিভিন্ন ফুলের গাছ। নিরাপত্তা নিশ্চিত করতে বসানো হয়েছে। রয়েছে বৈদ্যুতিক আলোর ব্যবস্থা।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension