
প্রধান খবরযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ‘বুলেটের গতিতে’ বাড়ছে করোনা আক্রান্ত
পৃথিবীর সবেচেয়ে ক্ষমতাধর দেশ খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে মৃতের সংখ্যা ১ হাজার ছাড়িয়েছে। দেশটিতে করোনায় এখন পর্যন্ত সর্বমোট ১ হাজার ৫০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। মার্কিন গবেষণা প্রতিষ্ঠান জনস হপকিন্স এ তথ্য জানায়।
করোনা আক্রান্ত হয়ে এখন পর্যন্ত ১ হাজার ৩৬ জন দেশটিতে প্রাণ হারিয়েছেন। এছাড়া দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যাও এখন ৬৯ হাজারের বেশি।বিশ্বে করোনায় মৃত্যুর দিক দিয়ে যুক্তরাষ্ট্রের অবস্থান ষষ্ঠ হলেও আক্রান্তের বিচারে তৃতীয়।
দেশটিতে বর্তমানে ‘বুলেটের গতিতে’ করোনা আক্রান্তের সংখ্যা বাড়ছে। এ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র করোনা ভাইরাসের পরবর্তী মহামারির কেন্দ্র হয়ে উঠতে পারে বলে গভীর শঙ্কা জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।
এদিকে পরিস্থিতি মোকাবিলায় ২ ট্রিলিয়ন ডলারের বিশাল এক অর্থনৈতিক বিল পাস করেছে মার্কিন সিনেট।
জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া হিসাব অনুযায়ী, কোভিড-১৯ রোগে বিশ্বব্যাপী আক্রান্তের সংখ্যা এখন ৪ লাখ ৮৮ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে প্রাণ হারিয়েছেন ২২ হাজার ৬৭ জন। তবে এরমধ্যে সুস্থ হয়েছেন ১ লাখ ১৪ হাজারের বেশি মানুষ। যার ৭৪ হাজারের বেশি চীনে।
ইউরোপের দেশ স্পেনে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭৩৮ জন প্রাণ হারিয়েছেন। এ নিয়ে দেশটিতে মৃত্যুর সংখ্যা ৪ হাজার ৮৯ জন। সবচেয়ে বেশি মৃত্যু ইতালিতে; ৭ হাজার ৫০৩ জন। এছাড়া চীনে ৩ হাজার ২৮৭, ইরানে ২ হাজার ২৩৪ এবং ফ্রান্সে ১ হাজার ৩৩১ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।♦



