
প্রধান খবরযুক্তরাষ্ট্র
যুক্তরাষ্ট্রে ১ দিনে করোনাভাইরাস আক্রান্ত ১০ হাজার
একদিনের ব্যবধানে যুক্তরাষ্ট্রে নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন আরও ১০ হাজারের বেশি মানুষ।
কর্তৃপক্ষের বরাত দিয়ে বৃহস্পতিবার বিবিসি এতথ্য জানিয়েছে।
দেশজুড়ে এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বাড়ার পাশাপাশি বেড়েছে মৃত্যুও। সর্বশেষ হিসেবে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৩২ জনে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে আরও ১৯৩ জনের।
সারা যুক্তরাষ্ট্রজুড়ে যত মানুষ করোনাতে আক্রান্ত হয়েছেন তার অর্ধেকের বেশি ৩০ হাজার ৮০০ আক্রান্ত হয়েছেন নিউইয়র্কে।
গত ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের উহানে প্রথম করোনার অস্তিত্ব ধরা পড়ে; এরপর তা ছড়িয়ে পড়েছে বিশ্বে। এতে এখন পর্যন্ত ৪ লাখ ৭১ হাজার ৪১৭ জন মানুষ আক্রান্ত হয়েছেন; মৃত্যু হয়েছে ২১ হাজার ২৯৫ জন মানুষের। ♦



