
যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের স্বাধীনতা দিবস উদযাপন
রূপসী বাংলা ডেস্ক:আমাদের প্রিয় মাতৃভুমি বাংলাদেশের ৪৭তম স্বাধীনতা দিবস উপলক্ষ্যে নিউইয়র্কস্হ জ্যাকসন হাইটসের মেজবান রেষ্টুরেন্টে যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি কবির আলীর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক সুবল দেবনাথের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে মুল্যবান বক্তব্যে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ সভাপতি ড. সিদ্দিকুর রহমান বলেন বাংলাদেশের স্বাধীনতা মানেই জাতির পিতা শেখ মুজিবুর রহমান । বঙ্গবন্ধু মুজিব আমাদের স্বাধীনতা দিয়েছেন আর তারই সুযোগ্য উত্তরসূরি বর্তমান গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা স্বাধীনতা রক্ষায় অতন্দ্র প্রহরীর মত কাজ করে যাচ্ছেন।
অনুষ্ঠানের একপর্যায়ে টেলিফোনের মাধ্যমে দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এড. মোল্লা মো: আবু কাউসার ।তিনি আজকের অনুষ্ঠানে উপস্হিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন এবং জননেত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করেন ।

প্রধান বক্তা হিসেবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে বিশদ আলোচনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক আব্দুস সামাদ আজাদ । বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আন্তর্জাতিক সহ সম্পাদক সাখাওয়াত বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশগ্রহন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক আহবায়ক ও বর্তমানে যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের প্রচার সম্পাদক হাজী এনাম, উপ দপ্তর সম্পাদক আব্দুল মালেক,যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাবেক সদস্য সচিব ও বর্তমান নিউইয়র্ক স্টেট আওয়ামীলীগের সহ সভাপতি শেখ আতিকুল ইসলাম ,যুক্তরাষ্ট্র আওয়ামীলীগের কার্যকরী সদস্য সেন্টু , আব্দুল হামিদ,সাউথ নিউজার্সি আওয়ামীলীগের সাধারন সম্পাদক জসিম উদ্দিন ।

আলোচনায় অংশগ্রহন করেন যুক্তরাষ্ট্র আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সহ সভাপতি আশরাফ উদ্দিন, গিয়াস উদ্দিন, মাহবুব রহমান, জাহিদ মিয়া,অতুল প্রসাদ রায়, যুগ্নসাধারন সম্পাদক নাফিকুর রহমান তুরান,এইচ এম ইকবাল, সৈয়দ গোলাম কিবরিয়া,আনিসুজ্জামান সবুজ, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন রুবেল ভাট,কামাল হোসেন রাকিব,সুমন আহমেদ, প্রচার সম্পাদক সাইফুল ইসলাম,দপ্তর সম্পাদক এম জি মোস্তফা,আপ্যায়ন সম্পাদক শাহ মোফাসসির আহমেদ,ধর্ম সম্পাদক আলামিন হোসেন ,অর্থ সম্পাদক জালাল উদ্দিন, মানবসম্পদ সম্পাদক সজল রহমান,সহ প্রচার সম্পাদক পাভেল সাদেক,সহ প্রকাশনা সম্পাদক কামাল উদ্দিন, কার্যকরী সদস্য রফিকুল ইসলাম মিলু,তোফায়েল আহমেদ, বেলাল হোসেন,কামাল উদ্দিন, কাউসার আহমেদ,মমতাজ উদ্দিন,কামরুল ইসলাম জসিম,মাইরুল ইসলাম, নিউইয়র্ক স্টেট আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের সভাপতি ওয়াহিদুজ্জামান লিটন, সহ সভাপতি আব্দুল হাদী রানা, প্রচার সম্পাদক মনিরুল ইসলাম আপন ।

আলোচক হিসেবে মুল্যবান বক্তব্য রাখেন জাতীয় শ্রমিকলীগ যুক্তরাষ্ট্র শাখার সভাপতি কাজী আজিজুল হক খোকন , সাধারন সম্পাদক জুয়েল মিয়া, যুক্তরাষ্ট্র আওয়ামীলীগ নেতা আনিসুর রহমান, যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ন আহবায়ক জামাল হোসেন,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক জাহাঙ্গীর এইচ মিয়া,যুক্তরাষ্ট্র মহিলা আওয়ামীলীগ নেত্রী কানিজ ফাতেমা,যুক্তরাষ্ট্র ছাত্রলীগের যুগ্ন সাধারন সম্পাদক শহিদুল হক রাসেল,নিউইয়র্ক মহানগর ছাত্রলীগের সাধারন সম্পাদক হায়দার আলী ।
এছাড়াও অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, যুবলীগ, মহিলা আওয়ামী লীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগ,নিউইয়র্ক স্টেট, মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সকলস্তরের নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন ।
পরিশেষে সভাপতির সমাপনী বক্তব্যের মধ্য দিয়ে সমাপ্তি ঘোষনা করা হয় ।



