প্রধান খবরপ্রবাস

যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি মাহবুব আলী বুলু আর নেই

রূপসী বাংলা ডেস্ক:যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলু ইন্তেকাল করেছেন। নিউইয়র্কের স্থানীয় সময় শনিবার বেলা ১২টায় চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ৬৪ বছর বয়সী বুলু ফুসফুস ক্যান্সারে আক্রান্ত হয়ে লং আইল্যান্ড জুইশ হাসপাতালে ভর্তি ছিলেন। দুই সপ্তাহ ধরে তাকে হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছিল।নীলফামারির সন্তান বুলুর স্ত্রী, দুই সন্তান এবং নব্বই বছর বয়সী মা আছেন। যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আবু তালেব চৌধুরী চান্দু জানিয়েছেন, নিউইয়র্কে জানাজার পর তার মরদেহ বাংলাদেশে পাঠানো হবে। ১৯৯০ সাল থেকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা বুলু প্রবাসীদের নিয়ে বৃহত্তর রংপুর জনকল্যাণ সমিতি প্রতিষ্ঠা করেছিলেন, সংগঠনটির সভাপতিও তিনি। এই সংগঠনের উদ্যোগে ২০০১ সালে যুক্তরাষ্ট্রে প্রথম লোক সঙ্গীত সম্মেলনের আয়োজন করেন মাহবুব আলী বুলু। এছাড়া ম্যানহাটানে ডাউন টাউন বিজনেস এসোসিয়েশন প্রতিষ্ঠায়ও অগ্রণী ভূমিকা রেখেছিলেন তিনি। মাহবুব আলী বুলুর মৃত্যুতে জাতীয় পার্টির নেতারা শোক প্রকাশ করেছেন।যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের শোক প্রকাশ যুক্তরাষ্ট্র জাতীয় পার্টির সভাপতি এবং কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান মাহবুব আলী বুলুর ইন্তেকালে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের পক্ষ থেকে গভীর শোক ও সমবেদনা প্রকাশ করে তার বিদেহী আত্মার শান্তি কামনা এবং  পরিবারের সদস্যদের শোক সইবার জন্য মহান অল্লাহতায়ালার রহমত কামনা করা হয়েছে। দলের সর্বস্তরের নেতা-কর্মীদের পক্ষে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সভাপতি ড. সিদ্দিকুর রহমান ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুস সামাদ আজাদ এই শোক প্রকাশ করেন।শোক প্রকাশ করেছেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সহ সভাপতি আকতার হোসেন, সৈয়দ বসরাত আলী, বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান,  আবুল কাশেম, শামছুদ্দিন আজাদ, লুৎফর করিম, ডা. মো. আলী মানিক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের যুগ্ম সম্পাদিকা আইরিন পারভীন,যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক  ফারুক আহমেদ, মহিউদ্দিন দেওয়ান, আব্দুল হাসিব মামুন, প্রচার সম্পাদক হাজী এনাম,  মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মুজাহিদুল ইসলাম,  শিক্ষা বিষয়ক সম্পাদক এম এ করিম জাহাঙ্গীর, কৃষি সম্পাদক আশরাফুজ্জামান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জালাল উদ্দিন রুমী, এান ও সমাজ  কল্যান বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর  হোসেন, প্রবাসী কল্যান সম্পাদক সোলেয়মান আলী, অর্থ সম্পাদক মো. আবুল মনসুর খান, মহিলা সম্পাদিকা শিরিন আক্তার দিবা, যুব ক্রীয়া সম্পাদক মাহাবুবুর রহমান টুকু, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের  উপ-দপ্তর সম্পাদক আব্দুল মালেক, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ প্রচার সম্পদক তৈয়বুর রহমান টনি, সস্কৃতিক সম্পাদক শহীদ হাসান, আন্তরজাতিক সম্পাদক দেওয়ান বজলু, কার্যকরি সদস্য  শাহানারা রহমান, নুরুল আবসার সেন্টু, আমিনুল ইসলাম কলন্সি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension