
ফরিদপুরের ভাঙ্গা এলাকার অসহায় মানুষদের জন্যে খাদ্যসহযোগিতা বিতরণের আয়োজন করেছেন যুক্তরাষ্ট্র প্রবাসী মো. সাখাওয়াৎ বিশ্বাস।
গেল ১ মে বৃহস্পতিবার যুক্তরাষ্ট্র প্রবাসী সাখাওয়াৎ বিশ্বাসের পক্ষ থেকে প্রায় ১৫০০’ অসহায় ও দরিদ্র পরিবারের মধ্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্যসামগ্রী হিসাবে চাল, ডাল, আলু ও তেল বিতরণ করা হয়।
এছাড়া ভাঙ্গা উদয়ন ক্লাব অ্যান্ড লাইব্রেরির সদস্যদের মাধ্যমে ভ্যানচালকসহ দরিদ্রের মধ্যে খাদ্যসহযোগিতা দেওয়া হয়।

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের ফলে অর্থনৈতিক ও সামাজিক সৃষ্ট পরিস্থিতির কারণে যেসব মানুষ সমস্যায় পড়েছেন, অসহায় অবসস্থায় পড়েছেন, মানুষ বিপদগ্রস্ত অবস্থায় দিনযাপন করছেন, তাদের সাহায্য করতেই সুদূর যুক্তরাষ্ট্রে থেকেও সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন মো. সাখাওয়াৎ বিশ্বাস।
স্থানীয়রা জানান, ফরিদপুরের সন্তান সাখাওয়াৎ বিশ্বাস যুক্তরাষ্ট্র স্বেচ্ছাসেবকলীগের সাবেক সভাপতি ও কেন্দ্রীয় স্বেচ্ছাসেবকলীগের আন্তর্জাতিক বিষয়ক সহ-সম্পাদক। ছাত্রজীবনে তিনি স্থানীয় সরকারি কেএম কলেজের ভিপি ছিলেন।
মো. সাখাওয়াৎ বিশ্বাসের পক্ষ থেকে তার পিতা ব্যবসায়ী আলহা্জ্ব মহিউদ্দিন বিশ্বাস ও বড়ভাই ভাঙ্গা প্রেসক্লাবের সভাপতি ও সাপ্তাহিক ভাঙ্গার আলো পত্রিকার সম্পাদক গোলাম কিবরিয়া বিশ্বাস এসব খাদ্যসামগ্রী বিতরণ করেন।
মধ্যবিত্ত পরিবার আছে যারা কারও কাছে সাহায্য চাইতে সঙ্কোচ বোধ করেন, সেসব পরিবারেও তারা গোপনে খাদ্যসামগ্রী পাঠিয়েছেন বলে জানান গোলাম কিবরিয়া বিশ্বাস। তিনি সমাজের প্রতিটি বিত্তবান ব্যক্তিকে এগিয়ে এসে মানবতার পরিচয় দিতে আহ্বান জানান।◉



