যুক্তরাষ্ট্র

যৌন নিপীড়ন মামলায় ৫৬ লাখ ডলারের বেশি ক্ষতিপূরণ দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যৌন নিপীড়ন ও মানহানি মামলায় লেখক ই. জিন ক্যারলকে আদালতের নির্দেশ অনুযায়ী ৫৬ লাখ ২০ হাজার ডলারের বেশি ক্ষতিপূরণ পরিশোধ করেছেন। মামলার রায় ঘোষণার প্রায় তিন বছর পর মঙ্গলবার (১৪ জুলাই) ক্যারলের আইনজীবীরা এ তথ্য নিশ্চিত করেছেন।

ক্যারলের আইনজীবী রবার্টা ক্যাপলান এক বিবৃতিতে বলেন, জুরির দেওয়া রায় অনুযায়ী তার মক্কেল ক্ষতিপূরণের পুরো অর্থ পেয়েছেন। এই অর্থের মধ্যে আদালত নির্ধারিত ৫০ লাখ ডলার এবং আপিল চলাকালে জমা হওয়া সুদও অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে ট্রাম্প এই অর্থ পরিশোধ স্থগিত রাখতে চেয়েছিলেন। তিনি যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টে আবেদন করে মামলাটি পুনর্বিবেচনার সুযোগ চেয়েছিলেন। তবে গত সপ্তাহে মামলার বিচারক তাকে ক্ষতিপূরণের অর্থ পরিশোধের নির্দেশ দেন। ট্রাম্পের আইনজীবীরা এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

বর্তমানে ৮২ বছর বয়সি সাবেক ম্যাগাজিন কলামিস্ট ই. জিন ক্যারল অভিযোগ করেন, ১৯৯০-এর দশকের মাঝামাঝি নিউইয়র্কের বার্গডর্ফ গুডম্যান ডিপার্টমেন্ট স্টোরের একটি পোশাক পরিবর্তন কক্ষে ট্রাম্প তাকে যৌন নিপীড়নের শিকার করেন। পরে ২০২২ সালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ ওই অভিযোগ অস্বীকার করে তাকে মানহানি করেন বলেও দাবি করেন তিনি।

২০২৩ সালে নিউইয়র্কের একটি জুরি বোর্ড সর্বসম্মতিক্রমে ক্যারলের পক্ষে রায় দিয়ে ট্রাম্পকে ৫০ লাখ ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয়। তবে শুরু থেকেই ট্রাম্প সব অভিযোগ অস্বীকার করে আসছেন এবং মামলাটিকে ‘প্রতারণা’ ও ‘উইচ হান্ট’ বলে দাবি করেছেন।

এদিকে ২০২৪ সালে পৃথক আরেকটি মানহানি মামলায়ও ট্রাম্পকে প্রায় ৮ কোটি ৪০ লাখ ডলার ক্ষতিপূরণ দিতে নির্দেশ দেওয়া হয়। সেই রায়ের বিরুদ্ধেও তিনি আপিল করেছিলেন, তবে ফেডারেল আপিল আদালত তা খারিজ করে দেয়। মামলাটি নিয়েও ট্রাম্পের আইনি লড়াই এখনও পুরোপুরি শেষ হয়নি।

সূত্র: বিবিসি

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension