
গোলাপ মাহমুদ সৌরভ
আজ বেদনার সুর বাজে
বাঙালী হৃদয়ের কোণে,
লাল সবুজের দেশ পেলাম
ভাষা শহীদদের গুণে।
আজও ভুলিনি তাদের কথা
যারা দিয়ে গেছে প্রাণ,
তাই রফিক, বরকত, জব্বার
গাই তোমাদের গান।
রক্তে কেনা ভাষা আমাদের
মহান একুশে অর্জন,
বাংলা ভাষা দাবি মোদের
রাজপথে হয় গর্জন।
অশ্রু মাখা চোখ যেন নির্বাক
স্মৃতির শহীদ মিনারে,
বাংলা ভাষার শহীদ তোমরা
লিখেছি মনের ব্যানারে।
বাংলা নামক দেশ মোদের
মানচিত্রে আছে লেখা,
বাঙালী জাতির বাংলা ভাষা
মায়ের মুখ থেকে শেখা।



