আন্তর্জাতিকজাতিসংঘ

রাইসির মৃত্যুতে জাতিসংঘ মহাসচিবের শোক

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি, পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান ও তার সহকর্মীদের মৃত্যুতে গভীর দুঃখপ্রকাশ করেছেন জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস।

মহাসচিবের মুখপাত্র এ সংক্রান্ত একটি বিবৃতি প্রকাশ করেছেন।

এতে মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেছেন, ‘ইসলামিক প্রজাতন্ত্র ইরানের জনগণ, সরকার এবং দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছেন মহাসচিব।’

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সদস্যরাও হেলিকপ্টার বিধ্বস্তে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension