প্রধান খবরবাংলাদেশ

রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন

রূপসী বাংলা ডেস্ক:বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার বিরুদ্ধে দুর্নীতি মামলার রায়কে কেন্দ্র করে রাজধানীসহ দেশের ২৭ জেলা শহরে বুধবার সন্ধ্যা ছয়টা থেকে বিজিবি মোতায়েন করা হয়েছে। বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) গণমাধ্যম শাখা থেকে এ কথা জানানো হয়েছে।

বিজিবির গণমাধ্যম শাখা থেকে জানানো হয়, রাজধানীসহ দেশের ২৭টি জেলা শহরে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ৬৯ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এরমধ্যে রাজধানীতে ২০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।

প্রসঙ্গত, জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার রায় ঘোষণা করা হবে ৮ ফেব্রুয়ারি বৃহস্পতিবার। বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া এই মামলার অন্যতম আসামি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension