প্রবাস

ফ্রান্সে বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির নতুন কমিটি

রূপসী বাংলা ডেস্ক:ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটির সবচেয়ে পুরোনো আঞ্চলিক সংগঠন বিয়ানীবাজার উপজেলা সমাজকল্যাণ সমিতির নতুন কার্যকরী কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে। রোববার প্যারিসের ক্যাথসীমায় সোনারবাংলা রেস্টুরেন্টে সাধারণ সভায় নাম ঘোষণা করেন সংগঠনের প্রধান উপদেষ্টা সোনাম উদ্দিন খালিক।

আহমদ খালেদ মুছাকে সভাপতি, জামাল উদ্দিনকে সাধারণ সম্পাদক ও পারভেজ হোসেনকে সাংগঠনিক সম্পাদক করে ৪৩ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটির নাম ঘোষণা করা হয়। এছাড়া সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সুহেল আহমদ, দেলোয়ার হোসেন, সুমন আহমদ, বাবর হোসেন, নোমান উদ্দিন, আবুল হোসেন, মনন উদ্দিন। কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন সায়েখ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ উদ্দিন ও সহসাধারণ সম্পাদক আব্দুল মুকিত।

নতুন কার্যকরী কমিটির সদস্যরা ফ্রান্সে অবস্থানরত বিয়ানীবাজারবাসীসহ বাংলাদেশিদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। সাধারণ সভায় সভাপতিত্ব করেন সোনাম উদ্দিন খালিক। পরিচালনা করেন সাবেক সাধারণ সম্পাদক সুমন আহমদ।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension