আন্তর্জাতিক

রাতে মাত্র ‘দুই-চার ঘণ্টা’ ঘুমান জাপানের নতুন প্রধানমন্ত্রী তাকাইচি

জাপানের নতুন প্রধানমন্ত্রী সানে তাকাইচি প্রতি রাতে মাত্র দুই থেকে চার ঘণ্টা ঘুমান। এএফপির প্রতিবেদন অনুসারে, বৃহস্পতিবার (১৩ নভেম্বর) তিনি নিজেই এ কথা জানিয়েছেন।

গত সপ্তাহে তাকাইচি তার অফিসে সংসদীয় অধিবেশনের প্রস্তুতির জন্য ভোর ৩টায় একটি কর্মীসভার আয়োজন করেন। ভোরবেলা এমন বৈঠকে সবার ভ্রু কুঁচকে যাওয়ার পর নিজের কতটা কম ঘুমান, সে সম্পর্কে এই তথ্য সামনে এলো।

তাকাইচি পার্লামেন্টের একটি আইনসভা কমিটিকে বলেন, ‘আমি এখন প্রায় দুই ঘণ্টা ঘুমাই, সবচেয়ে বেশি হলে চার ঘণ্টা। আমার মনে হয় এটা আমার ত্বকের জন্য খারাপ।’

জাপান দীর্ঘদিন ধরে একটি সুস্থ কর্মজীবনের ভারসাম্য বজায় রাখতে লড়াই করে আসছে। তবে অনেক কর্মী অফিসে প্রচণ্ড চাপের সম্মুখীন হচ্ছেন। এমনকি অতিরিক্ত কাজের চাপে মারা যাওয়া লোকদের জন্য দেশটিতে একটি শব্দ আছে – ‘কারোশি’।

তাকাইচি গত মাসে জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন। লিবারেল ডেমোক্রেটিক পার্টির প্রধান নির্বাচিত হওয়ার পর তিনি নিজের জন্য ‘কর্ম-জীবনের ভারসাম্য’ শব্দটি ত্যাগ করার ঘোষণা দিয়েছিলেন। তিনি বলেছিলেন, ‘আমি কাজ করব, কাজ করব, কাজ করব, কাজ করব, আর কাজ করব।’

এরপর থেকে তিনি ব্যস্ত সময়সূচী বজায় রেখেছেন। আঞ্চলিক বৈঠকে যোগদানের পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে-মিয়ং-এর সঙ্গে সম্প্রতি দ্বিপাক্ষিক আলোচনাও করেছেন।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension