যুক্তরাষ্ট্র

রাশিয়ায় মার্কিন দূতাবাসের ৩ কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ

মস্কোয় মার্কিন দূতাবাসের তিন কর্মীর বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তাদের দায়মুক্তি বাতিল করার আহ্বান জানিয়েছে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়।

মার্কিন দূতাবাসের ওই তিন কর্মী এক রুশ নাগরিকের ব্যক্তিগত জিনিসপত্র চুরি করেছেন বলে অভিযোগ উঠেছে। খবর রয়টার্সের।

রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে বার্তা সংস্থা ইন্টারফ্যাক্স বলেছে, আমেরিকা যদি এই তিন কর্মীর ওপর থেকে কূটনৈতিক দায়মুক্তি প্রত্যাহার না করে, তা হলে তাদের দ্রুত রাশিয়া থেকে চলে যেতে হবে।

মার্কিন দূতাবাসের ওই তিন কর্মী মস্কোর একটি বার থেকে এক রুশ নাগরিকের ব্যাগ থেকে অ্যালকোহল চুরি করেছেন।

মস্কো পুলিশ জানিয়েছে, মার্কিন দূতাবাসের ওই তিন কর্মীকে শনাক্ত করা হয়েছে এবং তারা মেরিন কোরের সদস্য যাদের বয়স ২১ থেকে ২৬ বছরের মধ্যে।

রুশ বার্তা সংস্থা তাস জানিয়েছে, গত ১৮ সেপ্টেম্বর এই চুরির ঘটনা ঘটে এবং রুশ স্বরাষ্ট্র মন্ত্রণালয় পর্যালোচনা করে দেখেছে যে, চুরি যাওয়া পণ্যের মূল্য ২০০ ডলারের সামান্য কিছু বেশি।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension