আন্তর্জাতিক

রাশিয়া দীর্ঘ মেয়াদে ড্রোন হামলার পরিকল্পনা করছে: জেলেনস্কি

ইউক্রেনের মনোবল ভেঙে দিতে রাশিয়া ড্রোন হামলা দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। গোয়েন্দা তথ্যের বরাত দিয়ে কিয়েভে গত সোমবার রাতের ভাষণে ইউক্রেনের প্রেসিডেন্ট আরও বলেছেন, মস্কো ইরানের তৈরি ‘শাহেদ’ ড্রোন ব্যবহার করে হামলা চালাচ্ছে। খবর বিবিসির।

রুশ আগ্রাসনকে ‘সন্ত্রাসী হামলা’উল্লেখ করে ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন, ‘তাদের এই পরিকল্পনাকে ব্যর্থ করে দিতে হবে, এর জন্য যা দরকার সবই করব।’

এ সময় তিনি আকাশ প্রতিরক্ষার কাজে নিয়োজিত সবাইকে বিশেষভাবে মনোযোগী হওয়ারও আহ্বান জানান।

বছরের প্রথম দিনে রাশিয়ার সেনাদের ওপর হামলা চালায় ইউক্রেন। তারপরেই জেলেনস্কির এই বক্তব্য এল। ইউক্রেনের দাবি, দোনেস্কের অধিকৃত অঞ্চলে তাদের ওই হামলায় অন্তত ৪০০ রুশ সেনা মারা গেছে। তবে রুশ কর্তৃপক্ষ বলছে, মাত্র ৬৩ জন নিহত হয়েছেন।

জেলেনস্কি বলেছেন, ১ জানুয়ারি ইউক্রেনীয় বাহিনী অন্তত ৮০টি ইরানীয় ড্রোন ভূপাতিত করেছে। নববর্ষের দিনে ইউক্রেন মাকিভকা শহরের একটি ভবনে হামলা চালায় যেখানে রুশ বাহিনী অবস্থান করছিল।

সোমবার এক বিবৃতিতে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, যে ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার সৈন্যদের থাকার একটি ভবনে মার্কিন তৈরি হিমারস রকেট সিস্টেম ব্যবহার করে ছয়টি রকেট নিক্ষেপ করেছে। এর মধ্যে দুটি গুলি করে ভূপাতিত করা হয়েছে।

রাশিয়া কয়েক মাস ধরে ইউক্রেনের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে হামলা করে চলেছে। বিদ্যুৎকেন্দ্র ধ্বংস করছে। যার ফলে দেশটির লাখ লাখ মানুষ তীব্র শীতের কবলে পড়েছে এবং অন্ধকারে রয়েছে।

তবে ইউক্রেনের সাম্প্রতিক হামলায় রাশিয়ার পক্ষ থেকে ৬৩ জন নিহতের কথা জানানোর ঘটনাটি ‘বিরল’ বলে আখ্যা দিয়েছেন বিশেষজ্ঞরা। কারণ ১০ মাস ধরে ইউক্রেনের সঙ্গে চলমান এই যুদ্ধে এর আগে একসাথে এত সংখ্যক মৃত্যুর কথা জানায়নি রাশিয়া।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension