আন্তর্জাতিক

রাষ্ট্রীয় নথি ফাঁসের মামলায় মৃত্যুদণ্ড হতে পারে ইমরান খানের: আলিমা খান

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের রাষ্ট্রীয় নথি ফাঁসের (সাইফার) মামলায় মৃত্যুদণ্ড হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তার বোন আলিমা খান।

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) দ্য নিউজের বরাত দিয়ে জিও নিউজ এই তথ্য জানিয়েছে।

আদিলিয়া কারাগারের বাইরে সাংবাদিকদের কাছে আলিমা খান সন্দেহ প্রকাশ করে বলেন, তিনি ন্যায়বিচারের প্রতিফলন দেখছেন না। আদিলিয়া কারাগারেই বন্দি রয়েছেন ইমরান খান।

এর আগের দিন সাইফার মামলায় অফিসিয়াল সিক্রেট অ্যাক্টের অধীনে ইমরান খানকে অভিযুক্ত করেছেন বিশেষ আদালত।

আদিলিয়া কারাগারে ভাইয়ের বিচার নিয়ে ইমরান খানের বোন বলেন, আদালত রুমের মধ্যেই ছোট ঘর তৈরি করা হয়েছে। কোন ভয়ের কারণে এই পরিস্থিতির তৈরি হয়েছে তা তিনি বুঝতে পারছেন না।

তিনি বলেন, আমরা পুরো পরিবার যখন রুমের মধ্যে, তখন বাইর থেকে তালা মেরে দেওয়া হয়। সেখান থেকে বেরিয়ে যাওয়ার পর হুমকি দেওয়া হয় তাদেরও কারাবন্দি করা হবে।

তিনি আরও বলেন, কারাগারের মধ্যে বিশেষ আদালত বসিয়ে যে বিচার চলছে, সেখানে গণমাধ্যমকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে এভাবে সুষ্ঠু বিচার হতে পারে না।

আলিমা খান বলেন, এমন পরিস্থিতিতে মনে হচ্ছে আমরা আমাদের দেশে নেই। অন্য কোনো দেশে বিচার হচ্ছে। আমাদের নিজ দেশে যা হচ্ছে তাতে আমরা হতবাক।

তিনি বলেন, আমাদের কোনো ভয় নেই, তবে মিডিয়া ছাড়া কোনো সুষ্ঠু বিচার হতে পারে না। মিডিয়া ব্যক্তিদের বিচারে অংশ নিতে দেওয়া হচ্ছে না, যা অবশ্যই প্রমাণ করে এখানে কিছু উদ্দেশ্য আছে।

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension