
রাহুলের উপহাস মোদী সরকারকে
রূপসী বাংলা কলকাতা ডেস্ক: রাফায়েল যুদ্ধবিমান নিয়ে নিয়ম করে নরেন্দ্র মোদী সরকারের বিরুদ্ধে বোমা ফাটিয়ে থাকেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী৷ এবার রাফায়েলের দাম নিয়ে সরকারকে খোঁচা মারলেন তিনি৷ এই যুদ্ধবিমানের দাম নিয়ে নরেন্দ্র মোদী সরকারকে তীক্ষ্ন ব্যাঙ্গাত্মক সমালোচনা করে রাহুল গান্ধী জানান, রাফায়েলের দাম অনেকেই জেনে ফেলেছে৷ শুধু মাত্র সরকার সুপ্রিম কোর্টকে জানাতে চাইছে না৷ কারণ রাফায়েলের দাম ‘ন্যাশনাল সিক্রেট’(জাতীয় গুপ্তকথা)৷
ট্যুইট করে রাহুল লেখেন, ‘‘রাফায়েলের দাম প্রধানমন্ত্রী জানেন৷ অনিল আম্বানি, হ্যাল, ম্যাকরন জানে৷ এমনকী সাংবাদিকরাও জেনে ফেলেছে৷ প্রতিরক্ষামন্ত্রকের বাবুরা জানে৷ দাস্যু কোম্পানি জানে৷ দাস্যুর প্রতিযোগী কোম্পানিগুলি জানে৷ তারপরেই রাফায়েলের দাম সুপ্রিম কোর্টকে জানানো যাবে না৷ কারণ ওটা জাতীয় গুপ্তকথা৷’’
The PM knows.
Anil Ambani knows.
Hollande & Macron know.
Every journalist now knows.
Defence Ministry babus know.
All of Dassault knows.
All Dassault’s competitors know.But the price of the #RAFALE is a National Secret, that cannot be revealed even to the Supreme Court. https://t.co/1W8Z3JXQCc
— Rahul Gandhi (@RahulGandhi) November 10, 2018
রাহুলের এই ট্যুইট অ্যার্টনি জেনারেলের মন্তব্যকে মনে করিয়ে দেয়৷ কয়েকদিন আগে সুপ্রিম কোর্ট কেন্দ্রীয় সরকারকে রাফায়েল যুদ্ধবিমানের দাম সিলবদ্ধ খামে জানানোর নির্দেশ দেয়৷ এতে অস্বস্তিতে পড়ে সরকার৷ সুপ্রিম কোর্টের এই নির্দেশের বিরোধীতা করেন অ্যার্টনি জেনারেল৷ তিনি জানিয়েছিলেন, জাতীয় সুরক্ষার স্বার্থে এই যুদ্ধবিমানের দাম প্রকাশ করা যাবে না৷ এতে গোপনীয়তা ভঙ্গ হবে৷ অ্যার্টনি জেনারেলের সেই বক্তব্যকে হাতিয়ার করে মোদী সরকারকে শ্লেষের সুরে কটাক্ষ করেন কংগ্রেস সভাপতি৷



