
প্রধান খবরভারত
রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়ে চিঠি
কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে হত্যার হুমকি দিয়েছে দুর্বৃত্তরা। আজ শুক্রবার হত্যার হুমকিসংক্রান্ত একটি চিঠি ভারতের মধ্যপ্রদেশের ইন্দোরের একটি মিষ্টির দোকানের সামনে পাওয়া যায়। ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া টুডের এক প্রতিবেদনে এমনটা উল্লেখ করা হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে ইন্দোরে প্রবেশ করা মাত্রই তাকে বোমা মেরে হত্যা করা হবে।
চিঠিটি পাওয়ার পরই জুনি পুলিশ স্টেশনের সদস্যরা এর তদন্ত শুরু করেছেন। পুলিশ আশপাশের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে চিঠিটির বাহককে খুঁজে পাওয়ার চেষ্টা করছে।
বর্তমানে ভারত জোড়ো যাত্রার অংশ হিসেবে মহারাষ্ট্রে অবস্থান করছেন রাহুল গান্ধী। ২০ নভেম্বর মধ্যপ্রদেশে প্রবেশ করবেন এই কংগ্রেস নেতা।



