
আন্তর্জাতিকপ্রধান খবর
রুয়ান্ডায় লকডাউন অমান্য করায় পুলিশের গুলি, নিহত ২
করোনাভাইরাসের সংক্রামণ ঠেকাতে দেশব্যাপী ঘোষিত লকডাউন চলছে পূর্ব আফ্রিকার দেশ রুয়ান্ডা।
এ লকডাউন অমান্য করে বাড়ির বাইরে আসায় রুয়ান্ডায় দুই যুবককে গুলি করে হত্যা করেছে পুলিশ। বুধবার এ ঘটনা ঘটে।
ওয়াশিংটন পোস্টের খবরে জানানো হয়, রুয়ান্ডা ন্যাশনাল পুলিশের মুখপাত্র জন বস্কো ক্যাবেরা বলেন, নিহত দুই যুবক পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু করেন। এরপর গুলি করা হয়।
পূর্ব আফ্রিকার দেশগুলোর মধ্যে রুয়ান্ডায় করোনাভাইরাসে আক্রান্ত মানুষের সংখ্যা সবচেয়ে বেশি।
আর উপ সাহারা অঞ্চলের দেশের মধ্যে এখানেই প্রথম করোনাভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন ঘোষণা করা হয়।
সপ্তাহব্যাপী লকডাউন শুরু হয় গত রবিবার থেকে। শুধু জরুরি পরিষেবাগুলো এ সময় চালু আছে। ♦



