প্রবাস

রোজিনাকে হেনস্তার প্রতিবাদ জানালেন ইউরোপ প্রবাসী সাংবাদিকরা

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে পেশাগত দায়িত্ব পালনকালে হেনস্তা করার প্রতিবাদ ও তার নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছেন ইউরোপ প্রবাসী সাংবাদিকরা।

প্রবাসী সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেন, আমলারা একজন নারী সাংবাদিকের গলা চেপে ধরার সাহস পেল কোথায়? দেশের উন্নয়নের সার্বিক চিত্র তুলে ধরতে সাংবাদিকরা যে ভূমিকা পালন করছেন, তা সরকার কোনোভাবেই অস্বীকার করতে পারে না।

দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করা হলে সরকারের জন্য দুর্নীতিবাজ কর্মকর্তাদের চিহ্নিত করতে সুবিধা হওয়ার কথা। যেখানে প্রধানমন্ত্রী নিজেই দুর্নীতিকে জিরো টলারেন্সের ঘোষণা দিয়েছেন।

যেখানে সাংবাদিক রোজিনা ইসলাম সরকারের কাছ থেকে বাহবা পাওয়ার কথা, সেখানে তাকে পাঁচ ঘণ্টারও বেশি সময় ধরে আটকে রাখা হয়।

প্রবাসী সাংবাদিকরা বলেন, দেশে গণমাধ্যম কতটা স্বাধীন, তার একটি চিত্র এখানে ফুটে উঠেছে। ইউরোপের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী সাংবাদিকরা রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি চেয়েছেন।❐

Show More

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please, Deactivate The Adblock Extension