
শাহজালাল সুজন
মেঘের ভিড়ে রোদ উঠেছে
ধরায় আসে বেয়ে,
সদ্য ফোঁটা জলের গানে
সুরে বাজে গেয়ে।
গানের সুরে পাগল হয়ে
তুষার কত ঝরে,
লোমকূপেরই কৃষ্ণ ডগায়
শুভ্র রাশে পড়ে।
অলংকার আর গয়নাগাটি
রোদ বৃষ্টিতে খেলা,
হাসি কান্নার ছলছল আঁখি
কপোল কপোত ভেলা।
বরফ গলা বাষ্পের চাপে
দুঃখ জমে বুকে,
কাঁচের দেয়াল ছাউনী দিয়ে
রংধনুরা সুখে।
রোদ উঠেছে স্বপ্নে আঁকা
কল্পনাতেই ঘেরা,
বৃষ্টির জলে যায়না কভু
ধুয়েমুছে প্যারা।



