
শাহজালাল সুজন
অজান্তেই ভাবনার জালে আবদ্ধ একটি স্বপ্ন
নিয়ে যায় সূতিকাগার অদৃশ্য মায়ায়,
ভাবনাহীন স্বাধীন সভ্যতার ঐ প্রশান্ত নগরী
ছেড়ে জড়িয়ে গিয়েছি রোবট মানবে।
অতৃপ্ত রোদের জৌলুস কামড়ে খায় শীতলতা
বাকরুদ্ধ মৌনতা ভেঙে কথা বলি-
সবুজ পল্লবে নিভৃত পথচারী আহত হৃদয়ে,
একাকীত্ব ইমারত আপেক্ষিক অপেক্ষা ভেঙেছে।
ভুলতে চেয়েছি শতবার তোমায় এই জন্মেতে
সেই তুমি কাছে এসেও যোজন দূরে,
বিনিদ্র রজনী চোখে চোখ রেখে খুঁজেই চলেছি
তবুও অদৃশ্য সেই রোহিণী খচিত ওড়না।



